রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, হতাহত ২২
ইউক্রেনের ডিনিপ্রো শহরে এবং রাশিয়ার বেলগোরড অঞ্চলে পাল্টাপাল্টি হামলায় ২২ জন হতাহত হয়েছেন। এর মধ্যে বেলগোরডে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে দুই জন নিহত হয়েছে। অন্যদিকে ডিনিপ্রোতে রুশ হামলায় ২০ জন আহত হয়েছেন।
হামলায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। রোববার (৪ জুন) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে কথিত রাশিয়ান হামলার পর ২০ জন আহত হয়েছে এবং অন্যরা আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে আবারও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। একইসঙ্গে সমস্ত ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়া সর্বশেষ এই হামলার ঘটনা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি।
অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি ডিনিপ্রোর এই বিস্ফোরণটিকে ইচ্ছাকৃত রাশিয়ান আক্রমণ হিসাবে আখ্যায়িত করেছে। যদিও রাশিয়া এর আগে প্রতিবেশী এই দেশটিতে আক্রমণের সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বরাবরই অস্বীকার করে এসেছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।