শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

রাবির ফাইন্যান্স বিভাগে বাড়তি ফি আদায়ের অভিযোগ, জানেন না ডিন

ফাহিম প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, বিকাল ৫:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ও নন-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির তুলনায় বেশি অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ডিস-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার অভিযোগও করেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

এসব বিষয়ে বিভাগের সভাপতির বিরুদ্ধে একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ ও শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টির অভিযোগও রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী নন-কলেজিয়েট শিক্ষার্থীদের নির্ধারিত জরিমানা দিয়ে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকলেও ফাইন্যান্স বিভাগে এ বাবদ ২ হাজার ৫০০ টাকা নেয়া হচ্ছে।

তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতিমালা ও বিবিএ অধ্যাদেশে এ সংক্রান্ত ফির পরিমাণ নিয়ে ভিন্ন উল্লেখ রয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশ বা তার বেশি কিন্তু ৭৫ শতাংশের কম হলে তাকে নন-কলেজিয়েট হিসেবে বিবেচনা করা হয়।

এ ক্ষেত্রে নির্ধারিত জরিমানা পরিশোধ করে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ রয়েছে। আর উপস্থিতি ৬০ শতাংশের নিচে হলে শিক্ষার্থী ডিস-কলেজিয়েট হিসেবে গণ্য হন এবং সাধারণত সংশ্লিষ্ট সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকে না।

ফাইন্যান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থীর দাবি, নন-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা নেয়া হচ্ছে। পাশাপাশি ডিস-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা নেয়ার বিনিময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার ঘটনাও ঘটে।

তবে ডিস-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে পরীক্ষায় বসানোর অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক এ এস এম কামরুজ্জামান। তিনি বলেন, না, এটা হয় না। এভাবে টাকা নিয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় বসানোর কোনো বিষয় নেই। বরং শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। নন-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা নেয়ার বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন বলে জানান তিনি।

অধ্যাপক এ এস এম কামরুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নন-কলেজিয়েট ফি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকেই জমা দেয়। আমাদের এখানে নন-কলেজিয়েটের জন্য যে ফি নির্ধারিত আছে, সেটা তো দিতেই হয়। তবে ঠিক কত টাকা নেয়া হচ্ছে, সেটা এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছি না। অফিসে খোঁজ নিয়ে বলতে হবে।’

অবশ্য শুধু নন-কলেজিয়েট সংক্রান্ত ফি নয়, মানোন্নয়ন পরীক্ষা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রতি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে মানোন্নয়ন পরীক্ষার জন্য বিভাগের সভাপতির নামে ১ হাজার ৫০০ টাকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। এর বাইরে প্রতিটি কোর্সের জন্য আরও ১০০ টাকা করে নেয়া হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

বিভাগের একাধিক শিক্ষার্থীর ভাষ্য, অন্য অনেক বিভাগে তুলনামূলক কম অর্থে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকলেও ফাইন্যান্স বিভাগে এ বাবদ খরচ বেশি। ফলে ফলাফল উন্নত করতে ইচ্ছুক হলেও আর্থিক কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘একজন শিক্ষার্থীর বিভিন্ন কারণে কোনো একটি পরীক্ষায় খারাপ ফল হতে পারে। কিন্তু মানোন্নয়ন পরীক্ষার জন্য দেড় হাজার টাকা এবং প্রতি কোর্সে আরও ১০০ টাকা দিতে হলে সেটি অনেকের জন্য বাড়তি চাপ তৈরি করে। অন্য বিভাগে যেখানে ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে ফি নেয়া হয়, সেখানে আমাদের দেড় হাজারের বেশি দিতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিভাগের কাছে অনেকটাই জিম্মি হয়ে আছি। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগও সীমিত।’

তবে মানোন্নয়ন পরীক্ষার ফি বাড়ানোর বিষয়টি স্বীকার করেছেন বিভাগীয় সভাপতি। তার ভাষ্য, শিক্ষার্থীদের বারবার মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেয়ার প্রবণতা কমাতেই ফি বাড়ানো হয়েছে।

মানোন্নয়ন পরীক্ষার ফি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে অধ্যাপক এ এস এম কামরুজ্জামান বলেন, ‘মানোন্নয়ন পরীক্ষায় শিক্ষার্থীদের প্রবণতা অনেক বেড়ে গেছে। আমরা এটাকে কিছুটা নিরুৎসাহিত করতে চাচ্ছি। আগে মানোন্নয়ন পরীক্ষার ফি ১ হাজার টাকা ছিল। আমরা ৫০০ টাকা বাড়িয়ে দেড় হাজার টাকা করেছি।’

এদিকে বিভাগীয় সভাপতির সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগ, বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সভাপতির একক সিদ্ধান্তের প্রভাব বেশি এবং এর কারণে শিক্ষার্থীদের মধ্যে চাপ ও অস্বস্তি তৈরি হয়েছে।

বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভাগে সভাপতির সিদ্ধান্তই অনেক ক্ষেত্রে চূড়ান্ত হয়ে যায়। শিক্ষার্থীদের ওপর নানা ধরনের মানসিক চাপও তৈরি হয়।’

তবে এ অভিযোগের বিষয়ে বিভাগীয় সভাপতির বক্তব্য পাওয়া যায়নি।

ফাইন্যান্স বিভাগ ব্যবসা অনুষদের অন্তর্ভুক্ত হলেও বর্তমানে অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। বিভাগের ফি আদায় ও ডিস-কলেজিয়েট শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়ার অভিযোগের বিষয়ে তাকে অবহিত করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।

অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘এসব বিষয়ে আমাকে কেউ এখন পর্যন্ত জানায়নি। আপনার কাছ থেকেই বিষয়টি প্রথম জানলাম। আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে সত্যতা যাচাই করব। যদি কোনো অবৈধ কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই তা চলতে পারে না।’

শিক্ষার্থীদের অভিযোগগুলো যাচাই করে বিশ্ববিদ্যালয়ের বিধি ও সংশ্লিষ্ট অধ্যাদেশ অনুযায়ী ফি আদায় হচ্ছে কি না, তা স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৯ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৯ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৯ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৯ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ২০ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ২০ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ২০ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ২০ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ২০ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ২০ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ২০ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ২০ ঘণ্টা আগে