রাজপথে নামবে জাতীয় পার্টি!
জনস্রোত সরকারের বিপক্ষে চলে যাওয়ায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। পাতানো নির্বাচনের বদলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবির পাশাপাশি অসহনীয় দ্রব্যমূল্যসহ অন্যান্য ইস্যু থাকতে পারে। তবে এখনই কোন জোটে ঝুঁকছে না জাতীয় পার্টি। রাজনৈতিক গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। পরিস্থিতি বুঝে রাজপথে নামার পদক্ষেপ নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছে নীতিনির্ধারণী ফোরাম। ইতোমধ্যেই দলটির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ইউরোপীয় ইউনিয়নের প্রধানসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন। ওই সব বৈঠকে নিরপেক্ষ নির্বাচন নিয়ে আলোচান হয়েছে এবং জাপা থেকে জনগণের ভোটের অধিকার আদায়ের কথা জানানো হয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে রাজপথে সিদ্ধান্ত নেওয়া হয়। পার্টির চেয়ারম্যান জিএম কাদের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যগণ অংশ নেন। অন্যান্য সময়ে এই ধরণের বৈঠকে পার্টির দপ্তরের লোকজনকে রাখা হতো বক্তব্য নোট করার জন্য। এবারই প্রথম রূদ্ধদ্বার বৈঠক করেন জিএম কাদের।
বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রাজপথে কর্মসূচি নিয়ে নামার বিষয়ে সিদ্ধান্ত হলেও দাবির বিষয়ে চূড়ান্ত হয় নি বৈঠকে। কারণ বিএনপি যে ভাবে মাঠ দখল করেছে, তাতে জাপা ঘরে বসে থাকলে একুলওকুল দুকূল হারাবে। জনগণের সঙ্গে জাতীয় পার্টি থাকতে চায়। আরেকজননেতা বলেন, যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণায় সরকারের মেরুদ- ভেঙ্গে গেছে। মানুষ এখন বিএনপির পিছনে ছুটছে। আওয়ামী লীগ নেতারা যে হম্বিতত্বি করছে তা কর্মীদের চাঙ্গা রাখার জন্য। তারা জানেন তাদের সময় ফুরিয়ে আসছে। এ সময় জাতীয় পার্টিকে রাজপথে নামিয়ে মানুষের ভোটেরঅধিকার আদায় করতে হবে, জনগণের পাশে থাকতে হবে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …