রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি
, ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে আসছে ‘তৃতীয় শক্তি’। এর অংশ হিসেবে ইতোমধ্যেই এক হয়েছে পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামাতের বাইরে গিয়ে নতুন একটি রাজনৈতিক বলয় গড়ে তোলার আকাঙ্কা থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একাধিক সূত্রে জানা গেছে, তৃতীয় এ শক্তির অংশ হতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের আরেকটি দলও জোটের অংশ হওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। পাশাপাশি গণঅধিকার পরিষদসহ বেশকিছু দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গেছে। তাদের সঙ্গে বনিবনা হলে জোটের পরিধি আরো বাড়তে পারে। তবে এখন পর্যন্ত মোটাদাগে পাঁচটি দল ও সংগঠন তৃতীয় শক্তির এ জোটের অংশ হচ্ছে।
সর্বশেষ গত রোববার ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের নিয়ে এ জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে। জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল থাকবে।
জানতে চাইলে মজিবুর রহমান মঞ্জু বলেন, চারটি দলের (এনসিপি, এবি পার্টি, রাষ্ট্রসংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ) বাইরে আরো কয়েকটি দলের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে।
তৃতীয় রাজনৈতিক শক্তি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা যারা পোষণ করে এবং এটি বাস্তবায়নে যারা অঙ্গীকারবদ্ধÑএরকম আন্তরিক দল ও প্ল্যাটফর্মগুলোকে নিয়ে আমরা একটি ঐক্য গড়তে যাচ্ছি। এ লক্ষ্যে ইতোমধ্যে পাঁচ-ছয়টি দলের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচটি দল ও সংগঠন একমত হয়েছে। অন্যদের সঙ্গে আলাপ চলছে।
জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীব বলেন, এখন পর্যন্ত পাঁচ থেকে ছয়টি দল ও প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা হয়েছে। তবে আশা করি শিগগির এটি আত্মপ্রকাশের দিকে যাবে। বেশিদিন লাগবে না।
রাজনীতিতে তৃতীয় শক্তির আবির্ভাবের বিষয়ে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, বিএনপি ও জামাতের বাইরে আমরা তৃতীয় একটি বলয় তৈরির চেষ্টা করছি। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমরা এ উদ্যোগের কাছাকাছি এসেছি। এনসিপি, গণঅধিকারসহ সবাইকে এ প্রক্রিয়ায় যুক্ত করার জন্য আলাপ-আলোচনা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)