রাজধানীর পয়েন্টে পয়েন্টে যানজট
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজানের প্রথম ১০ দিন গেলো; সারা দিন পর অফিস শেষ হওয়ায় পেশাজীবী মানুষরা বিকেলে বাড়ি ফেরার সময় রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলো আরও ব্যস্ত হয়ে উঠে।
যে যার মতো বাড়ি ফেরার রাজধানীর অফিস এলাকার মোড়গুলোয় জটলা লেগে যায়। মূল সড়কের বিভিন্ন পয়েন্ট সৃষ্টি হয় যানজট।
গতকাল ইয়াওমুল আহাদ (রোবরাব) রাজধানী মতিঝিল, গুলিস্তান, পল্টন, রামপুরা, বাড্ডা, উত্তরা, কারওয়ান বাজার, ফার্মগেট, মালিবাগ, মগবাজার, সাতরাস্তা, মহাখালী, বনানী এলাকায় মোড়ে মোড়ে জটলা ও মূল সড়কে যানজটের খবর পাওয়া গেছে।
এ অবস্থায় পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা দম ফেলার সময় পাচ্ছেন না। সড়কগুলোয় যানজট নিরসনে ট্রাফিক সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন পুলিশের ক্রাইম ডিভিশনের সদস্যরাও।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দায়িত্বরত সদস্যরা বলছেন, রোজার মাসে প্রায় একই সময়ে সবার অফিস শেষ হয়। তাই অফিস থেকে সবাই একসঙ্গে বের হয়ে পড়ে। সবারই বাড়ি ফেরার তাড়া থাকে। ফলে সড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। রাজধানীতে পর্যাপ্ত সড়ক না থাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে মূল সড়ক সংযুক্ত মোড়গুলোতেও জটলা লেগে থাকে।
তা ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। কিছু জায়গায় সড়ক উন্নয়নের কাজও করছে বিভিন্ন সংস্থা। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে গেছে। এতে যানবাহনের চলাচলেও ধীরগতি দেখা যায়। যাত্রী-পথচারী, যানবাহন চালকরা ট্রাফিক আইন মেনে চলেন না। তাদের ক্ষণে ক্ষণে আইন ভঙ্গের কারণেও যানজট সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে, বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়কে গণপরিবহনগুলো কোনো নিয়ম মানছে না। সরেজমিনেও তা-ই দেখা গেছে। যত্রতত্র পরিবহন থেকে যাত্রী তোলা-নামানো করছে বাস চালক-হেলপাররা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলা-নামানো করা হচ্ছে। একটি বাস আরেকটি বাসতে জায়গা দিতে চায় না। সামনে দুই তিনটি বাসের জন্য পেছনে দীর্ঘ জট লেগে যাচ্ছে।
রাজধানীতে লেন চালু থাকলেও কোনো চালক তা মানছেন না। দোকান, প্রান্তিক ব্যবসায়ীদের কারণে ফুটপাথ ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে পথচারীদের বাধ্য রাস্তায় হাঁটতে হচ্ছে। এতে তাদের জীবন ঝুঁকির সম্মুখীন হচ্ছে।
এসব ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বলেন, রমজানে যাতে রাজধানীর সড়কগুলোয় যানজট সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থাই আমরা নিয়েছি। রাস্তায় যাতে অবৈধ গাড়ি পার্কিং না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি ফোর্সও রাখা হয়েছে। রমজানে ঘরমুখো মানুষের কোনো কষ্ট যাতে না হয়; আমরা সে ব্যাপারে সচেষ্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে হত্যা, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্জ্য সংগ্রহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় হলে নতুন ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ মাসের শিশু বিএসএফের পুশইনের শিকার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে বিএসএফের বেপরোয়া ‘পুশব্যাক’: চরম সংকটে শত শত মুসলিম পরিবার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে বিএসএফের বেপরোয়া ‘পুশব্যাক’: চরম সংকটে শত শত মুসলিম পরিবার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)