রাজধানীর পথে পথে বিষণ্ন মানুষের মুখ
রাজধানীবাসীর মানসিক বিষণ্নতার অন্যতম কারণ ঢাকার গণপরিবহনের অব্যবস্থাপনা ও যানজট। ব্যস্ত সময়ে দীর্ঘ যানজটে বসে থাকা, বাস চালকদের স্বেচ্ছাচারিতা, ভাঙাচোরা ও বাসের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ- নগরবাসীর দিনের শুরুটা যেমন বিষিয়ে তোলে, তেমনি দিন শেষে বাড়ি ফেরার পথেও একই ভোগান্তি পোহাতে হয়। সারা দিনের কাজকর্মেও এর বিরূপ প্রভাব পড়ে। একইসঙ্গে ব্যক্তিজীবনে শারীরিক অসুস্থতাসহ নানা কারণে পরিবার-পরিজনের সঙ্গেও দূরত্ব বাড়ছে বলে জানান রাজধানীবাসী। তারা বলেন, দৈনিক প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা সড়কেই ব্যয় হয়ে যায়। ফলে দিনের বাকি সময়টা যথেষ্ট নয় পরিবার-পরিজনের জন্য।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এইচ হালিম বলেন, বাসে করে অফিসে এসেই কাজে মনোযোগী হওয়া যায় না। একে তো আসতে দেরি, এসেই কাজ শুরু করার তাড়া। তার ওপর কাজের চাপ থাকে। সব মিলিয়ে গোছানো কাজ আর হয়ে ওঠে না। রাতে আবার বাসে করে যেতে হবে, এটা মনে হলেই যেন শরীর ভেঙে আসে। দেশের গণপরিবহনগুলোতে কোনও শৃঙ্খলা নেই। বাসগুলো যাচ্ছেতাইভাবে লোক ওঠানামা করায়, ইচ্ছা হলেই এক স্থানে থামিয়ে দীর্ঘ সময় বসে থাকে। অতিরিক্ত যাত্রীবহন, বাসগুলোর কন্ডিশনও ভালো না। গরমে অতিষ্ঠ লাগে। তার ওপর সকালে আসতেও জ্যাম, যেতেও তীব্র জ্যাম। একটা মানুষ যখন এতসব অব্যবস্থাপনার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পার করে সে কী করে কাজে মনোযোগ দেবে? আর কীভাবেই বা বাসায় গিয়ে ফ্যামিলিকে সুন্দর সময় দেবে।
গণপরিবহনের অব্যবস্থাপনার কারণে মানসিক অসুস্থতার পাশাপাশি শারীরিক অসুস্থতায়ও আক্রান্ত হতে হচ্ছে জানিয়ে আরেক চাকরিজীবী মোহাম্মদ নাসির বলেন, যেদিন আমার কোনও গণপরিবহন ব্যবহার করতে হয় না, সেদিন শারীরিক কোনও অসুস্থতা বোধ করি না। কিন্তু যেদিন খুব গরমে, দীর্ঘ জ্যামে গণপরিবহনে যাতায়াত করি সেদিন আমার মাথাব্যথা শুরু হয়। প্রেসার বেড়ে যায়, অনেক ক্লান্ত লাগে। তখন মাথাব্যথা, প্রেসারের ওষুধ খেতে হয়। আর এটা যদি প্রতিনিয়তই ঘটে তাহলে তো অসুস্থতা বাড়বেই।
নগর জীবনে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে দূরত্ব বাড়ার অন্যতম কারণ হিসেবে সড়কে চলাচলে অতিরিক্ত সময় ব্যয়কে দেখছেন রাজধানীবাসী। এই দূরত্বের কারণেও অবচেতন মনে মানসিকভাবে বিষণœ থাকতে হয় বলে জানান তারা। তারা বলেন, পরিবারের সঙ্গে যত ভালো সময় কাটে তত মানসিক প্রশান্তি আসে। সুন্দর মুহূর্তগুলো মনে থেকে যায়। কিন্তু সময় না পাওয়ায় পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি হচ্ছে না। ফলে মানসিক দূরত্ব বাড়ছেই।
চাকরিজীবী রুহুল আমিন বলেন, যখন রাস্তায় জ্যামের মধ্যে বাসে ঝুলে থাকি, তখন যদি বাসা বা গ্রাম থেকে কোনও ফোন আসে, ভালোভাবে কথা বলার সুযোগ হয় না। মেজাজও খিটখিটে থাকে। কিন্তু ফোনের অপর প্রান্তে যিনি থাকেন তিনি তো আর জানেন না কোন পরিস্থিতির মধ্যে আছি। এ কারণে আবার দেখা যায় তাদের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়।
সড়কে চলাচলের খরচও বাড়ছে
সড়কের অব্যবস্থাপনার কারণে চলাচলে খরচও বেড়েছে বলে জানান নগরবাসী। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের অস্থিতিশীলতার পাশাপাশি এই খরচ বাড়াটাও এক ধরনের মানসিক চাপ বলে মনে করেন তারা।
এ বিষয়ে খুচরা ব্যবসায়ী মমজাত উদ্দিন বলেন, যা আয় করি না কেন, কোনও না কোনোভাবে খরচ হয়ে যায়। পকেটে টাকা না থাকলে বাধ্য হয়েই বাসে করে যাতায়াত করতে হয়। আবার আয় ভালো হলে পকেটে কিছু টাকা থাকে, তখন বাসের ভোগান্তির কথা চিন্তা করে রিকশায় চড়ি। সেখানেও অতিরিক্ত খরচ হয়। বাসে যেখানে ১৫-২০ টাকায় যাওয়া যায় সেখানে রিকশায় লাগে ১০০ টাকা। যদি সড়কের পরিবহন ব্যবস্থা সুন্দর হতো তাহলে এই খরচটা হতো না। দিন শেষ পকেটে টান লেগেই থাকে।
দ্রুত যেতে বাইকের বিকল্প নেই জানিয়ে চাকরিজীবী নাজমুল ইসলাম বলেন, কোনও কারণে দেরি হয়ে গেলে বা অফিসের কাজে কোথাও সময় মতো যেতে বাইক ভাড়া করতে হয়। টান টান হিসাবের জীবনে এই যে সময় বাঁচাতে অতিরিক্ত ব্যয়, এটাও একটা মানসিক চাপ।
যা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ:
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী বলেন, ‘দীর্ঘ সময় রাস্তায় গণপরিবহনে বসে বা দাঁড়িয়ে থাকার কারণে যাত্রীদের কোমর, ঘাড়, মাথা ব্যথা হওয়া, রক্তচাপ বেড়ে যাওয়াসহ নানা শারীরিক সমস্যার সৃষ্টি হয়। এর বাইরে যে বিরক্তি ও উদ্বেগ তৈরি হয় তার ফলে হার্টের স্পন্দন বেড়ে যায়, উচ্চ রক্তচাপ তৈরি হয়।’
তিনি বলেন, ‘বেশি সময় ধরে এক জায়গায় আটকে থাকার কারণে যাত্রীদের মাঝে বিরক্তি তৈর হতে থাকে। প্রতিনিয়ত এমনটা হওয়ার কারণে তাদের মনসংযোগের ক্ষমতা কমে যেতে থাকে। ফলে যাত্রীদের মাঝে পার্সনালিটি ডিসওর্ডার রোগ তৈরি হয়। তখন পরিবারের সদস্যদের সঙ্গে আচরণে রুক্ষতায় প্রকাশ পায়।’
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।