রাজধানীতে আবারও তীব্র যানজট, ভোগান্তি নগরবাসীর
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী, ১৩৯১ শামসী সন , ২০ জুলাই, ২০২৩ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
টানা দুদিন আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার)ও রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানীর কয়েকটি প্রধান সড়ক।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কাজে বের হওয়া লোকজন। নিম্ন আয়ের মানুষ ও খেটে খাওয়া লোকজনকে গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে। রাজনৈতিক কর্মসূচির কারণে সড়কের এক পাশ বন্ধ থাকায় দীর্ঘ সময় আটকে থাকে যানবাহন। এছাড়াও অফিস শেষে বাড়িফেরা মানুষজন গণপরিবহন না পেয়ে পড়েন বিপাকে।
ঘোষণা অনুযায়ী গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নির্ধারিত সময়ে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ীমুখী পদযাত্রা শুরু করে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। ফলে বেলা ১১টার পর থেকে তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানীর বিমানবন্দর সড়কে। এ সময় পদযাত্রার মিছিলের পেছনে সব যানবাহন আটকে পড়ে। সড়কের এক পাশে স্থবির হয়ে পড়ে যান চলাচল। অপর পাশে যান চলাচল থাকলেও ছিল ধীরগতি।
এদিকে দ্বিতীয় দিনের মতো আজ বিকাল ৩টা থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তেজগাঁওয়ে সাত রাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করে। ফলে বিকালে ওই রাস্তায়ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ সময় বনানীর দিক থেকে মগবাজারের দিকে আসা বিভিন্ন যানবাহন আটকে পড়ে। ফলে ওই রাস্তায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এসব সড়ক ছাড়াও দুই দলের কর্মসূচির কারণে রাজধানীর আরও কিছু সড়কে তীব্র যানজট চোখে পড়েছে। বেলা ২টার পর থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবন, প্রেস ক্লাব ও পল্টন মোড় পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
রমনা ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) জয়নাল আবেদীন বলেন, শাহবাগ হয়ে প্রেস ক্লাব ও গুলিস্তানে গাড়ির ধীরগতি রয়েছে। প্রেস ক্লাবের রাস্তাটিও কিছুক্ষণ ধরে বন্ধ রয়েছে। মালিবাগ আবুল হোটেলের সামনে এক পাশ বন্ধ থাকায় যানবাহন আটকে আছে। বিভিন্ন কর্মসূচির জন্য কিছু পয়েন্ট বন্ধ রয়েছে। আমরা স্পটে আছি। নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।
এ প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান চৌধুরী বলেন, 'পদযাত্রা ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য ট্রাফিক সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। যদিও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো কর্মব্যস্ত দিনে কর্মসূচি না দিয়ে ছুটির দিনগুলোতে এ ধরনের কর্মসূচি পালন করলে জনভোগান্তি কমবে। '
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তদন্ত কমিটির সুপারিশ তোয়াক্কা না করেই মাইলস্টোন নির্মাণ করছে নতুন ভবন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার দফা আশ্বাসে ৮ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, রেল যোগাযোগ স্বাভাবিক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরানীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মামলাজট নিরসনে মধ্যস্থতা আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোলাপি রেইন লিলি। রাজশাহী নগরীর দেবী শিংপাড়া সড়কের পাশের ছোট্ট ফুলবাগান থেকে তোলা।
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












