রমজান মাসে কেমন থাকবে ছোলার বাজার?
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় ১ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে ২ লাখ ৬৩ হাজার মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু জানুয়ারিতেই ৯৭ হাজার মেট্রিক টন ছোলা আমদানি হওয়ায় প্রতি কেজি ছোলার দাম ৯০ থেকে ৯৫ টাকায় নেমে এসেছে। এতে আসন্ন রমজানে ছোলার সংকট হবে না ও দামও সাধারণ ক্রেতার নাগালে থাকবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ জেহাদী বলেন, দুই-আড়াই মাস আগে যে ছোলা কেজি প্রতি ১২০ টাকায় বিক্রি হয়েছিল, সেটিই এখন কমে বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়। এর মূল কারণ প্রতি টনে প্রায় ২০০ ডলার কমেছে দাম।
চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার কাউছার আলম পাটওয়ারী বলেন, বাজারে নতুন করে সিন্ডিকেট তৈরি না হলে ও কঠোর মনিটরিং ব্যবস্থা বজায় থাকলে রমজানে মানুষ খুবই কম দামে ছোলা কিনতে পারবেন।
পাইকারি পর্যায়ে বর্তমানে ভালো মানের প্রতি কেজি ছোলা ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। শুধু প্রিমিয়াম কোয়ালিটির জবা ও সূর্যমুখী ব্র্যান্ডের ছোলার দর ১০২ টাকা। অবশ্য এই ছোলা এক মাস আগেও ১২২ টাকায় বিক্রি হতো।
চট্টগ্রামের খাতুনগঞ্জের মাস্টার ট্রেডিংয়ের মালিক শাফায়েত হোসেন ছাকিব বলেন, ছোলার পর্যাপ্ত আমদানি রয়েছে। এতে বাজারে সামঞ্জস্যতা ফিরেছে। কমছে দামও। পরিস্থিতি এমন থাকলে রমজানে বাজারে স্বস্তি বিরাজ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএমপির অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেপ্তার
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা না করত, আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিলাম জটে চট্টগ্রাম বন্দরে আটকে আছে হাজার কোটি টাকার পণ্য
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অযত্নে ধ্বংসের পথে রংপুর চিনিকলের হাজার কোটি টাকার সম্পদ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে রক্তাক্ত যাত্রীর চোখ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চাশ শয্যার অবকাঠামোয় চলছে গাইবান্ধার ২৫০ শয্যার হাসপাতাল
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করতে চায় ইসি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)