রপ্তানির হিসাবে গরমিল, ২৩ বিলিয়ন ডলার উধাও!
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী, ১৩৯২ শামসী সন , ০৮ জুলাই, ২০২৪ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
হঠাৎ করেই পণ্য রপ্তানির হিসাব ওলটপালট হয়ে গেছে। তাতে হিসাবে থাকা ২৩ বিলিয়ন ডলার (গত দুই অর্থবছরের ২০ মাসে) উধাও হয়ে গেছে। তবে এই গরমিল ধরা পড়ার পর দায় এড়াচ্ছে সংশ্লিষ্ট সরকারি তিনটি সংস্থাই। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দায় চাপাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঁধে।
অন্যদিকে নিজেদের মতো করে ব্যাখ্যা দিয়ে দায় এড়িয়েছে এনবিআরও। তবে এই গরমিলের আড়ালে অর্থপাচার এবং রপ্তানি না করেই রপ্তানি প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এতে টাকার অবমূল্যায়নেরও আশঙ্কা করছেন তারা।
যা বলছে এনবিআর : বাংলাদেশ ব্যাংক ও ইপিবির কর্মকর্তারা এনবিআরকে দায় দিয়ে বলছেন, এনবিআরের দেওয়া তথ্যের ভিত্তিতেই তারা রপ্তানির তথ্য প্রকাশ করেছেন।
তবে এনবিআর কর্মকর্তারা সরাসরি দায় নিতে নারাজ। তারা বলছেন, অনেক সময় স্যাম্পল পাঠানো, ডিসকাউন্টেড বা রিজেক্টেড পণ্য রপ্তানি থেকে বাদ না দেওয়ায় তা রপ্তানি হিসেবে গণ্য হয়। এটি কাস্টমসের হাতে নয়। কেননা রপ্তানি হলে ওই তথ্য এনবিআর প্রকাশ করে।
এ ছাড়া দেশের অভ্যন্তরে থাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর (ইপিজেড) বাইরের প্রতিষ্ঠানের কাছে বিক্রিও রপ্তানি হিসেবে গণ্য হয়।
তাঁরা আরো বলেন, এনবিআরের কাস্টমসে জনবল সংকট আছে। জনবলের ৮০ শতাংশের বেশির নজর থাকে মূলত আমদানি পণ্যের ক্ষেত্রে। ফলে রপ্তানি পণ্যের যথাযথ মনিটর করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। আমদানির মতো রপ্তানিতে সরাসরি রাজস্বসংশ্লিষ্টতা নেই।
ফলে রপ্তানির আড়ালে অর্থপাচারের ঝুঁকি থাকছে।
তবে যে কারণেই হোক, রপ্তানির তথ্যে ব্যাপক এই ভুল হিসাব দেশের সামষ্টিক অর্থনীতির বহু হিসাব-নিকাশ পাল্টে দেবে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার প্রকাশ করা তথ্য নিয়ে বৈশ্বিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)