রংপুরসহ ৮ বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি
-বাজেটের ৬৫ ভাগ ব্যয় ঢাকা কেন্দ্রিক, ২০ ভাগ চট্টগ্রাম কেন্দ্রিক। সারা বাংলাদেশে বাজেটের মাত্র ১৫ ভাগ ব্যয় করা হয়
, ১৫ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
রংপুরকে প্রদেশ ঘোষণা করে একজন মুখ্যমন্ত্রীসহ ৯ সদস্যের প্রাদেশিক সরকার গঠনসহ ৯ দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ’। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রংপুর নগরীর জুলাই চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি আমিন উদ্দিন বলেন, আমরা ২০ বছর ধরে রংপুর জেলাকে নিয়ে রংপুর প্রদেশসহ সারা দেশের ৮টি বিভাগকে প্রদেশ করার দাবিতে আন্দোলন করে আসছি। রংপুর বিভাগের মানুষ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক শিক্ষা চিকিৎসা আর চাকরিসহ সব দিক থেকে বৈষম্যের শিকার। বর্তমানে জুলাই আন্দোলনের পর শাসন কাঠামো ও শাসন পদ্ধতি পরিবর্তন করার ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। সে কারণে বিদ্যমান ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিপরীতে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে দেশ শাসনে রাজনৈতিক দলের সঙ্গে শ্রম, কর্মজীবী ও সমাজ শক্তির অংশীদারত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বর্তমান এক কেন্দ্রিক সরকারের বৈষম্যমূলক বাজেট নীতির কারণে বাজেটের ৬৫ ভাগ ব্যয় হয় ঢাকা কেন্দ্রিক, ২০ ভাগ হয় চট্টগ্রাম কেন্দ্রিক। সারা বাংলাদেশে বাজেটের মাত্র ১৫ ভাগ ব্যয় করা হয়। সে জন্য রংপুরসহ সারা দেশের ৮টি বিভাগকে প্রদেশ ঘোষণা, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশিক সরকার, প্রাদেশিক পার্লামেন্ট ফেডারেল সরকার গঠনসহ স্বশাসিত উপজেলাসহ এক ব্যক্তির দুই ভোট বাস্তবায়ন করা হলে সব ধরনের বৈষম্য দূর হবে। সে জন্য রংপুরসহ ৮টি বিভাগকে প্রদেশ ঘোষণার দাবিতে আমরা কঠোর আন্দোলনে যাবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)