যৌথ বাহিনীর অভিযানে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার
, ১৭ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সিলেট সংবাদদাতা:
পরিবেশবাদীদের কারণে সিলেটের পাথর উত্তোলন বন্ধে স্থানীয় লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে কষ্টে দিনাতিপাত করছেন।
তারা অনেকেই বাধ্য হয়ে গোপনে পাথর উত্তোলন করেছেন কোয়ারি থেকে। সম্প্রতি পরিবেশবাদীদের চাপে নতুন করে প্রশাসন সেই পাথরগুলো মানুষের বাড়ি থেকে উদ্ধার করতে অভিযান পরিচালনা করছে।
সদর উপজেলার ধোপাগুল ও মহালদিক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দুটি পৃথক অভিযান চালিয়ে এসব পাথর পাওয়া যায়।
গত বুধবার রাত থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা পাথর উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর ধারাবাহিকতায় চতুর্থ দিনে সদর উপজেলায় অভিযান চালানো হয়।
সারা দেশে ৫১টি কোয়ারি (পাথর উত্তোলনের স্থান) রয়েছে, যার মধ্যে সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আটটি কোয়ারি আছে। এছাড়া সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি ও উৎমাছড়ার মতো পর্যটনকেন্দ্রেও পাথর পাওয়া যায়।
২০২০ সালের আগে সিলেটের আটটি কোয়ারি ইজারা দেওয়া হতো। তবে পরিবেশবাদীদের চাপের মুখে পরবর্তীতে ইজারা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই বেকার শ্রমিকরা অনুমোদিতভাবে পাথর উত্তোলন করে আসছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)