যে সমস্ত নামধারী আলিমরা শাসকদের দরবারে আসা-যাওয়া করে তারাই উলামায়ে সূ এবং সৃষ্টির নিকৃষ্ট জীব (১)
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
হক্কানী-রব্বানী আলিমগণ হচ্ছেন হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের ওয়ারিছ। সম্মানিত আলিম উনাদের রয়েছে বেমেছাল মর্যাদা ও ফযীলত। যারা হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের অবর্তমানে মুসলমানদেরকে সঠিক দ্বীন শিক্ষা দেন, ঈমান-আমল হিফাযত করেন। কিন্তু যুগ যুগ ধরেই হক্কানী আলিম উনাদের বিপরীতে ছিলো দুনিয়াদার ধর্মব্যবসায়ী আলিম। যারা সাধারণ মানুষের ঈমান-আমল নষ্ট করে থাকে। যাদেরকে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উলামায়ে সূ নামে অভিহিত করা হয়েছে। পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت أنس رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وَيْلٌ لأُمَّتِي مِنْ عُلَمَاءِ السُّوءِ، يَتَّخِذُونَ هَذَا الْعِلم تِجَارَةً يَبِيعُونَهَا مِنْ أُمَراءِ زَمَانِهِمْ رِبْحًا لأنْفُسِهِمْ، لا أَرْبَحَ الله تِجَارَتَهُمْ".
অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- আমার উম্মতের মধ্যে উলামায়ে সূ’দের জন্য ধ্বংস বা জাহান্নাম। তারা এই ইলিমকে ব্যবসার মাধ্যম হিসেবে গ্রহণ করবে। ইলম দ্বারা তারা তাদের যামানার শাসকগোষ্ঠীর সাথে ব্যবসা করবে, নিজেদের কিছু ফায়দা হাছিল করার জন্য। মহান আল্লাহ পাক তিনি যেন তাদের এই ব্যবসায় কোনো ভালাই দান না করেন। (দায়লামী শরীফ ৪/৩৯৮, জামীউল কাবীর লিস সুয়ূতী ১/২৫৫৮৯, আল ফিরদাউস বি মা’ছূরিল খিতাব ৪/৩৯৮, জামিউল আহাদীছ ২২/৪৮০, কানযুল উম্মাল ১০/২০৫ ইত্যাদি)
এই পবিত্র হাদীছ শরীফ থেকে বুঝা যায়, যে সমস্ত আলিমরা তাদের যামানার শাসকদের দরবারে আসা-যাওয়া করবে তারাই হবে উলামায়ে সূ। পবিত্র হাদীছ শরীফে এদেরকে নিকৃষ্ট জীব হিসেবে ঘোষণা করা হয়েছে। যেমন বর্ণিত রয়েছে-
عَن الْأَحْوَص بن حَكِيم عَنْ أَبِيهِ قَالَ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ سلم عَنِ الشَّرِّ فَقَالَ لَا تَسْأَلُونِي عَنِ الشَّرِّ وَسَلُونِي عَنِ الْخَيْرِ يَقُولُهَا ثَلَاثًا ثُمَّ قَالَ أَلَا إِنَّ شَرَّ الشَّرِّ شِرَارُ الْعُلَمَاءِ وَإِنَّ خير الْخَيْر خِيَار الْعلمَاء
অর্থ: হযরত আহ্ওয়াছ ইবনে হাকীম রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পিতা থেকে বর্ণনা করেন। উনার পিতা বলেন, একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট মন্দ (লোক) সম্পর্কে জানতে চাইলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমাকে মন্দ সম্পর্কে জিজ্ঞেস করো না, বরং ভালো সম্পর্কে জিজ্ঞেস করো। এই কথা মুবারক তিনি তিনবার বললেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, সাবধান! সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে (দুনিয়াদার) আলিমরা এবং সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন (হক্কানী) আলিমগণ। (সুনানুদ দারেমী ১/৩৭৭, মিশকাত শরীফ)
আমীর-উমরা, শাসকদের দরবার হচ্ছে অত্যন্ত ঘৃণিত একটি স্থান। যেখানে কোনো আলিমের পক্ষে যাওয়া বৈধ নয়। এ ব্যাপারে পবিত্র হাদীছ শরীফ ও পূর্ববর্তী আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ও ইমাম-মুজতাহিদগণ উনাদের অনেক সতর্ক বার্তা রয়েছে। এই লেখায় কতিপয় পবিত্র হাদীছ শরীফ, আছার ও ক্বওল শরীফ উল্লেখ করা হবে। ইনশাআল্লাহ!
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












