যে সব কারণে রুপার গয়নার দাম বাড়ছে
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বাংলাদেশের মানুষ বর্তমানে রুপার গয়নার প্রতি বেশি ঝুঁকছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কারণ স্বর্ণ কিংবা প্লাটিনামের গয়নার চেয়ে রুপা বেশ সাশ্রয়ী।
ব্যবসায়ীরা বলছেন, চলমান মূল্যস্ফীতির চাপে মানুষ রুপার গয়না বেছে নিচ্ছেন। এছাড়া রুপার গয়নার নকশায় এখন অনেক বৈচিত্র্য এসেছে, তাই তরুণরা রুপার প্রতি ঝুঁকছে।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিউ সিলভার প্যালেসের মালিক পলাশ পাল বলে, '১০-১৫ বছর আগে শুধু গ্রামাঞ্চলের মানুষ রুপার গয়না কিনতেন। তবে, এখন ফ্যাশন ট্রেন্ডে পরিবর্তন এসেছে। এছাড়া, রুপার গয়না বাজেট-বান্ধব এবং বর্তমানে নান্দনিক ডিজাইনের গয়না বাজারে পাওয়া যাচ্ছে।'
নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার আড়ংয়ের এক কর্মকর্তা জানান, চাহিদা বেশি থাকায় তাদের রুপার গয়না ভালো বিক্রি হচ্ছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, তাদের আউটলেটে ৫০ থেকে ৩০ হাজার টাকা দামের রুপার গয়না আছে। তাদের প্রতিদিন গড়ে ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকার গয়না বিক্রি হয়, যা কয়েক বছর আগেও সম্ভব ছিল না।
তিনি বলেন, ‘পণ্যের গুণগত মান ও লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টির সহজলভ্যতার কারণে চাহিদা বাড়ছে।’
দেশীয় ফ্যাশন ব্রান্ড সাদাকালোর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল হক আজাদ বলেন, দেশের তরুণরা আগের চেয়ে অনেক বেশি ফ্যাশন সচেতন এবং তাদের মধ্যে রুপার গয়না ব্যবহারের প্রবণতা বাড়ছে।
তিনি বলেন, ‘গত ৫ থেকে ৭ বছরে রুপার গয়নার বিক্রি অনেক বেড়েছে।’
ঢাকার চাঁদনী চক শপিং কমপ্লেক্সের সিলভার গার্ডেন জুয়েলারি স্টোরের কর্মচারী মোহাম্মদ ফয়সাল জানান, বর্তমানে প্রতি ভরি (প্রায় ১২ গ্রাম) ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭১৪ টাকায়।
একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৩২ টাকা এবং প্রতি ভরি ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৯৯ টাকা।
তিনি আরও বলেন, প্রধানত ২১ ক্যারেটের রুপার গয়না ছাড়াও জুয়েলার্সরা এই মূল্যবান ধাতু দিয়ে তৈরি বাটি, প্লেট, গ্লাস, চামচ ও শোপিসের অর্ডার পাচ্ছেন।
রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেটের পপি জুয়েলারি স্টোরের মালিক নাজমুল হাসান বলেন, সম্প্রতি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে অনেকেই রুপার পণ্য বেছে নিচ্ছেন।
মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বিশ্ববাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রায় ২ সপ্তাহ আগে স্বর্ণের দাম বাড়িয়েছিল। ফলে, দেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম রেকর্ড এক লাখ টাকা ছুঁয়েছে।
বাজুসের সহ-সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, রুপার গয়না এখন বিয়ের অনুষ্ঠানেও ব্যবহার করা হচ্ছে, যা খুব বেশি দিন আগেও ভাবা যেত না। রুপার গয়নার চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটি।
শাহীন আরও বলেন, অতীতে রুপার গয়নাকে খুব বেশি মূল্য দেওয়া হত না, তবে পণ্যের গুণমানের উন্নতির কারণে সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণার পরিবর্তন হয়েছে।
‘যেমন রুপার গুণমান ভালো হলে সাদা সোনার মতো দেখায়,’ যোগ করেন তিনি।
বাজুস বলছে, বর্তমানে রুপার গয়নার দেশীয় বাজার বছরে ১০ কোটি টাকার ওপরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












