যে বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা বিস্মিত হওয়ার মতো কিছু নয়। তার কারণ, বেশ কয়েক মাস আগেই মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের মনোভাব দেখিয়েছে। তবে মনে হচ্ছে, এবারের নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। যদিও কাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এখনো সে তালিকা প্রকাশ করেনি। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, এ তালিকায় বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন রাজনৈতিক দল, বিরোধী দল, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, জুডিশিয়ারি ও সিকিউরিটি সার্ভিসের সদস্যরা অন্তর্ভুক্ত।
এ ধরনের একটি কঠোর ব্যবস্থা গ্রহণ কোনো স্বাধীন, সার্বভৌম জাতির জন্য বিব্রতকর। বিশ্বের আরও অনেক দেশের ক্ষেত্রে এ ধরনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সেগুলো সাধারণত জাতীয় নির্বাচনের পরে দেওয়া হয়েছে, আগে নয়। বাংলাদেশের ক্ষেত্রে তারা নির্বাচনের কয়েক মাস আগেই এ ধরনের ঘোষণা দিয়েছে। এ ধরনের নীতিতে বিরক্ত হলেও আমাদের অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে যুক্তরাষ্ট্র কী কারণে এ ধরনের বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করতে প্ররোচিত হলো।
২০২১ সালের সালের ডিসেম্বর মাসে প্রথমবারের মতো এ ধরনের নিষেধাজ্ঞা আসে। সেখানে র্যাবের সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতনের অভিযোগে আনে। একই বছরের মে মাসে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন কর্মকা-ের জন্য ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেয় ওয়াশিংটন। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ঘোষণা আসে। তাহলে এ ক্ষেত্রে বাস্তবতাটা কী? মার্কিন পররাষ্ট্র দপ্তরের উল্লেখ করা কোনো সমস্যার কি সমাধান হয়েছে?
২০২১ সালের নিষেধাজ্ঞা ঘোষণার পর বিচারবহির্ভূত হত্যাকা- এবং গুমের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেলেও সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তাছাড়া সরকার এ সব অপরাধের তদন্ত না করে অস্বীকারের নীতি গ্রহণের সিদ্ধান্ত নেয়; বিএনপি যেদিন জনসভা করবে বলে জানায়, ঠিক একই দিনে ক্ষমতাসীন দল পাল্টা জনসভার মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখে; নির্বাচনের ঠিক আগে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য অযৌক্তিক মামলা দায়ের করা হয়েছে, শত শত বিরোধী দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পাশাপাশি পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়।
তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সরকারের পক্ষ থেকে অনেক কথা বলা হলেও বাস্তবে এ বিষয়ে তার কোনো প্রতিফল নেই। মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কথা বাদ দিলাম, যেটাকে আমরা অপমানজনক বলে মনে করছি। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা সম্পর্কে আমাদের সাধারণ জনগণের ধারণা কী? বেশিরভাগ মানুষের ধারণা অবাধ নির্বাচনের কোনো সম্ভাবনায় নেই। সুতরাং, আমাদের আরও বিশ্বাসযোগ্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাহলে সেটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জনগণের আস্থা বাড়াবে। আর এটা করতে হবে ভিসা নিষেধাজ্ঞার কারণে নয় বরং নিজেদের স্বার্থে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।