যেভাবে ইসরায়েলের গোয়েন্দাদের ফাঁকি দিলো হামাস
এত বড় হামলার বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ভয়ংকর, দুর্ধর্ষ, রহস্যময়-এমন নানা বিশেষণে বিশেষায়িত করা হয় মোসাদকে। অথচ, সেই গোয়েন্দাদের নজর ফাঁকি দিয়ে গত শনিবার সকাল থেকে ইসরায়েলে হাজারো রকেট ছুড়ে যাচ্ছে ফিলিস্তিনি সংগঠন হামাস। শুধু তাই নয়, ইসরায়েল ও গাজা উপত্যকার অত্যন্ত সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের ভেতরেও ঢুকে গেছে সশস্ত্র ফিলিস্তিনিরা। মোসাদের পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষায় কাজ করে যাচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট, প্রতিরক্ষা বাহিনীসহ নানা সংস্থা। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা থাকার পরও ইসরায়েলে এই হামলার অর্থ হচ্ছে, তারা নিজেদের কাজ করতে ব্যর্থ হয়েছে। হামলার ঘটনায় ইসরায়েলি কর্মকর্তাদের মন্তব্য হচ্ছে, 'আমরা জানি না কীভাবে এটা হলো।' পৃথীবি জুড়ে নিজেদের টার্গেটকে নির্ভূলভাবে হত্যা করতে মোসাদের গোয়েন্দাদের বিশেষ 'সুনাম' আছে।
ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে সামরিক বিশ্লেষকরা বলছে, এই হামলার জন্য দীর্ঘদিন পরিকল্পনা করেছে হামাস। ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা সম্পর্কে সবচেয়ে ভালো জানে ফিলিস্তিনি এই সংগঠনটি। যার কারণে, নিজেদের হামলার বিষয়টি যেন ফাঁস না হয়, সে জন্য ইসরায়েলি গোয়েন্দাদের ফাঁকি দিতে পেরেছে এবং তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পেরেছে।
গোয়েন্দাদের এই ব্যর্থতার বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা বলছে, এ নিয়ে বড় ধরনের একটি তদন্ত শুরু হয়েছে। তবে এই তদন্ত 'কয়েক বছর' ধরে চলতে পারে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।