যুদ্ধের শেষ হবে গাজার বিজয়ে -হিজবুল্লাহ প্রধান
লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলা ছিল দখলদার সন্ত্রাসী ইসরায়েলে একটি ভূমিকম্প। হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য দখলদার সন্ত্রাসী ইসরায়েলের, সেটি বাস্তবায়ন অসম্ভব। এই যুদ্ধের শেষ হবে গাজার বিজয়ে, শত্রুর পরাজয়ে। গাজায় দখলদার সন্ত্রাসবাদী ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গত জুমুয়াবার প্রথমবার দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে হামাসের হামলায় হিজবুল্লাহর জড়িত না থাকার দাবি করে নাসরাল্লাহ বলেছেন, এই অভিযান ছিল শতভাগ ফিলিস্তিনি। শুধু ফিলিস্তিনিদের দ্বারা পরিচালিত অভিযান ছিল সম্পূর্ণ গোপনীয়। এমনকি ইসরায়েলবিরোধী বিভিন্ন গোষ্ঠীর কাছেও তা প্রকাশ করা হয়নি।
সম্ভবত সৌদির সঙ্গে দখলদার সন্ত্রাসী ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি নিয়ে আলোচনাকে ইঙ্গিত করে তিনি বলেছেন, এই সংঘাত শুধু ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পর্কিত, কোনও আঞ্চলিক ইস্যুর সঙ্গে নয়।
হামাসের নেতৃত্বাধীন হামলাকে একটি ‘ভূমিকম্প’ অভিহিত করে নাসরাল্লাহ দখলদার সন্ত্রাসী ইসরায়েল সম্পর্কে তার পুরোনো বর্ণনা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইসরায়েল ‘মাকড়সার জালের চেয়েও ভঙ্গুর’।
ইসরায়েল বলছে, ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে প্রায় ১৪শ’ বেসামরিক লোক নিহত হয়েছে। নাসরাল্লাহ দাবি করেছেন, সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের ‘গণহারে হত্যা’ করেছে।
তিনি বলেছেন, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি উদ্দেশ্য অসম্ভব। মস্তিষ্ক মাথায় থাকা কেউ এমন লক্ষ্য নির্ধারণ করবে?
নাসরাল্লাহ বর্তমান সংঘাতকে লেবাননের বিরুদ্ধে ২০০৬ সালের দখলদার সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। ওই সময় কাপুরুষ ইসরায়েলিরা আলোচনার পরিবর্তে একটি সামরিক সমাধান চেয়েছিল এবং তারা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ায়। যা অচলাবস্থায় শেষ হয়েছিল।
তিনি বলেছেন, এই যুদ্ধের শেষ হবে গাজার বিজয়ে এবং শত্রুর পরাজয়ে।
নাসরাল্লাহ মানুষকে সতর্ক করেছেন দুটি স্বল্পমেয়াদি লক্ষ্যের প্রতি মনোযোগ না হারাতে। এগুলো হলো- গাজায় যুদ্ধের অবসান এবং হামাসসহ গাজার প্রতিরোধ গোষ্ঠীর বিজয়।
তিনি বলেন, এই ধরনের বিজয় হবে মিসর, জর্ডান, সিরিয়ার জনগণসহ সব মানুষের জন্য। সবার ঊর্ধ্বে হলো এটি লেবাননের জন্য একটি জাতীয় দেশাত্মবোধের স্বার্থ।
তিনি আরও বলেন, আরব ও মুসলিম রাষ্ট্রগুলোর যুদ্ধ অবসানের উদ্যোগ নিতে কোনও ছাড় দেওয়া উচিত হবে না। তাদের উচিত দখলদার সন্ত্রাসী ইসরায়েলে তেল ও খাদ্য রফতানি বন্ধ করা।
গত ৮ অক্টোবর থেকেই চলমান সংঘাতে হিজবুল্লাহ জড়িয়েছে বলে দাবি করেছেন নাসরাল্লাহ। তিনি বলেছেন, সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের সঙ্গে লেবানন সীমান্তে প্রতিদিন গুলিবিনিময় তেমন কিছু মনে না হলেও খুব গুরুত্বপূর্ণ। যা ১৯৪৮ সালের পর বিরল ঘটনা। এটিই শেষ নয়। এখন পর্যন্ত ৫৭ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
দখলদার কাপুরুষ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমি দখলদার কাপুরুষ ইসরায়েলিদের বলছি, তোমরা যদি লেবাননের বিরুদ্ধে একটি আগাম আক্রমণ করার কথা ভেবে থাকো, তবে তা হবে তোমাদের সবচেয়ে বড় বোকামিপূর্ণ ভুল।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।