যুদ্ধের মধ্যেই বাখমুতে উড়ল রাশিয়ার পতাকা
বাখমুতের সিটি হলে রাশিয়া পতাকা উড়োনের দাবি করে করেছে ওয়াগনার বাহিনী প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর প্রধান জানিয়েছে, তার সেনারা ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের সিটি হলে রাশিয়া পতাকা উড়িয়েছে।
গত রোববার রাতে টেলিগ্রামে পোস্টের মাধ্যমে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছে, “আইনের দৃষ্টিকোণ থেকে বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। শত্রুরা শহরের পশ্চিম অংশে জড়ো হচ্ছে।”
প্রিগোজিন জানিয়েছে, গত রোববার সেইন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বোমা বিস্ফোরণে রাশিয়ার সামরিক ব্লগার তাতারস্কির মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে বাখমুতে উড়ানো পতাকায় তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী লেখা হয়েছে।
ঘটনাটিকে ‘লোক দেখানো’ অভিহিত করে প্রিগোজিনের দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। তাদের সামরিক বাহিনী এখনও বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে পাল্টা দাবি করেছে তারা।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, শত্রুরা বাখমুতে হামলা বন্ধ করেনি। ইউক্রেনের প্রতিরোধকারীরা শত্রুদের বহু হামলা প্রতিরোধ করে সাহসের সঙ্গে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।