শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মেট্রোরেল ছেড়েছেন ১৭০ দক্ষ কর্মী!

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, রাত ১১:২০
নিজস্ব প্রতিবেদক:
আকর্ষণীয় বেতন কাঠামো আর চ্যালেঞ্জিং পেশা হিসেবে কেউ জীবনে প্রথম বা দ্বিতীয় চাকরি হিসেবে যোগদান করেছিলেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল)। এখানের বেতন কাঠামো সাধারণত জাতীয় বেতন স্কেলের চেয়ে অনেক বেশি। বর্তমানে গ্রেড অনুযায়ী জাতীয় বেতন স্কেলের ২ থেকে ২.৩ গুণ পর্যন্ত বেতন পেয়ে থাকেন এই প্রতিষ্ঠানের কর্মীরা।
কিন্তু তারপরও শুরু থেকে এখন পর্যন্ত ইস্তফা দিয়েছেন ১৭০ জন কর্মী। এর মধ্যে অবশ্য একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ সালে মারা গেছেন।
ডিএমটিসিএলের তথ্য বলছে, প্রতিষ্ঠানের তিনজন সহকারী ব্যবস্থাপক, একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ১৯ জন সেকশন ইঞ্জিনিয়ার, ছয়জন স্টেশন কন্ট্রোলার, নয়জন ট্রেন অপারেটর, একজন রাজস্ব কর্মকর্তা, ৩৫ জন টিকিট মেশিন অপারেটর, ২৭ জন কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট ও ৬৯ জন সেমি-স্কিলড মেইনটেইনার- মোট ১৭০ জন কর্মকর্তা-কর্মচারী ডিএমটিসিএলের চাকরি থেকে ইস্তফা চেয়ে বিভিন্ন সময়ে আবেদন করেছেন।
চাকরি ছেড়ে যাওয়া বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে আকর্ষণীয় বেতনে চাকরিতে ঢ়ুকলেও অনেকের বেতন গ্রেড ছিল কম। এছাড়া, ২০১৩ সালে কোম্পানি গঠিত হলেও এখন পর্যন্ত তৈরি হয়নি সার্ভিস রুল। ফলে এখানে চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত মনে করে তারা চাকরি ছেড়ে চলে গেছেন।
আর বর্তমান কর্মীরা বলছেন, তারা বাধ্য হয়েই এখানে আছেন। ভালো কোনো সুযোগ পেলে তারাও চাকরি ছেড়ে দেবেন।
তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেল একটি অত্যন্ত বিশেষায়িত অপারেশনাল সিস্টেম, যেখানে রাতারাতি দক্ষ জনবল তৈরি করা সম্ভব নয় এবং বাইরের উৎস থেকে লোক এনে তাৎক্ষণিকভাবে পরিচালনাও করা যায় না। তাই এই পরিস্থিতিতে ডিএমটিসিএলের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত মানবসম্পদ উন্নয়ন ও রিটেনশন (ধরে রাখা) নীতিতে।
বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম বলেন, ‘২০১৩ সালে কোম্পানি হয়েছে, কিন্তু এখনও সার্ভিস রুল করা হয়নি। তবে, আমরা ইতোমধ্যে সার্ভিস রুল বোর্ডের অনুমোদন নিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’
‘শুধু যে সার্ভিস রুল নেই, এজন্য চাকরি ছেড়ে চলে যায়- বিষয়টা তা নয়। বেটার অপারচুনিটির জন্যও যায়। আমরা যখন লোক নিয়োগ করি, তখন আমাদের পরীক্ষা বুয়েট থেকে নেওয়া হয়। নবম, দশম বা এমনকি দ্বাদশ গ্রেডের চাকরির ক্ষেত্রেও বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট) কিংবা অন্যান্য প্রকৌশল বিশ^বিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা আবেদন করেন। একইভাবে কেরানি পদে ঢাকা বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রিধারীরাও অংশ নেন।’
‘ফলে লিখিত পরীক্ষায় তুলনামূলকভাবে তারাই বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হন এবং ভাইভাতেও ভালো করেন। এতে সাধারণ গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে পড়ে। কিন্তু এই উচ্চ যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা চাকরিতে যোগদানের পর দীর্ঘমেয়াদে সেখানে থাকেন না। তারা দ্রুতই আরও ভালো সুযোগের সন্ধানে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করেন। অনেকেই চাকরিতে যোগদানের পরপরই উচ্চতর গ্রেডের (নবম গ্রেড বা প্রথম শ্রেণির) পদে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান। নিয়ম অনুযায়ী, কোনো কর্মচারী অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশ নিতে চাইলে কর্তৃপক্ষকে আবেদন করলে তা অনুমোদন দিতে হয়। ফলে কর্মীরা সহজেই ভালো সুযোগ পেলে সরে যান’- যোগ করেন তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৯ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১০ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১০ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১০ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১০ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১০ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১০ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১০ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১০ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১০ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১০ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১০ ঘণ্টা আগে