মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
এক বছর ধরে দুয়ারে দুয়ারে ঘুরছেন, পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ১৮ হাজার কর্মী। তাদের অভিযোগ সিন্ডিকেট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই পথে। তাই দাবি আদায়ে পথে নেমে এসেছেন তারা। মালয়েশিয়ায় আবার বাজার খোলার খবরে তাদের বিষয়টিকে অগ্রাধিকার দেয়ার জোর দাবি জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নিয়ে দাবি তুলে ধরেন তারা। নতুন করে মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পাঠানোর জোর দাবি তোলেন।
তারা জানান, সবকিছু ঠিক থাকার পরও অতিরিক্ত বিমান ভাড়া ও সিন্ডিকেটের বাধায় গতবছর মালয়েশিয়া যেতে পারেনি ১৮ হাজার কর্মী। এক বছর ধরে তাই মানবেতর জীবন কাটছে তাদের। দুয়ারে দুয়ারে ঘুরে আসেনি কোনো সমাধান তাই বাধ্য হয়ে পথে নেমেছেন তারা।
গত বৃহস্পতিবার (১৫ই মে) মালয়েশিয়া বৈঠকের পর চলতি সপ্তাহের শেষের দিকে দুদেশের যৌথ কারিগরি কমিটির বৈঠক হবে। এই বৈঠকে তাদের বিষয়টি জোরালো ভাবে উত্থাপনের দাবি জানান ভুক্তভোগীরা। এদিকে, একই জায়গায় সবকিছু বৈধ থাকার পরও সৌদি আরবে যেতে পারছেন না অনেক শ্রমিক। বিএমইটির হয়রানি ও ভোগান্তির কারণে তারা কর্মস্থলে যেতে পারছে না বলে অভিযোগ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)