মার্কেটে যারা আগুন দিয়েছে তাদের বিচার হবে -প্রধানমন্ত্রী
, ২৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ যখন ভালো অবস্থার দিকে যাচ্ছে, আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, সেই সময়ে আবার অগ্নিসন্ত্রাস, মার্কেটে আগুন, নানাভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। এটা যারা করছে তাদের প্রতি জাতির ঘৃণা। যারা এ অপরাধ করছে তাদের বিচার হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসে নিহত ব্যক্তিবর্গের পরিবারের সদস্য এবং আহতরা। এ সময় তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক অগ্নিকা-ের বিষয়ে কথা বলেন।
শেখ হাসিনা বলেন, কয়েকদিন ধরে হঠাৎ করে আগুনের ঘটনা বেড়ে গেল। আমার মনে সন্দেহ হচ্ছে, এটাও নাশকতা কি না। যারা জীবন্ত মানুষকে গাড়িতে আগুন দিয়ে, বাসে আগুন দিয়ে, রিকশায় আগুন দিয়ে পোড়াতে পারে, এরা মানুষের ক্ষতি করাটাই জানে। ঈদের সময় মানুষ ব্যবসা বাণিজ্য করবে, হয়ত সেই পথটাও বন্ধ করে দিতে চেয়েছিল। আমার মনে হয়, এখানেও একটা ঘটনা আছে।
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য ৯ কোটি টাকা:
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুহম্মদ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী ব্যবসায়ী এবং মালিকদের জন্য প্রধানমন্ত্রী ঈদের উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ করেছেন, ইতোমধ্যে তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে।
বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির হিসাবে অগ্নিকা-ে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
১৫ দিনের সফরে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ এপ্রিল ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন। এ সময়ে তিনি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী- ২৫ এপ্রিল জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৮ এপ্রিল পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। এরপর জাপান থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সরকারপ্রধান।
৪ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন। যুক্তরাজ্যে কর্মসূচি শেষ করে ৮ মে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












