হামাসের বীরত্ব:
মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের সফল অভিযান
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গাজার হামাসের সাথে একাত্মতা ঘোষণা করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের আরও একটি অভিযানের তথ্য জানিয়েছে। তারা উত্তর লোহিত সাগরে অবস্থান করা সন্ত্রাসবাদী মার্কিন বিমানবাহী রণতরী ‘হ্যারি এস ট্রুম্যান’ এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজে সফলভাবে যৌথ নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনী গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা মেহের-এর।
বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সানা, সা’দা এবং অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩৬টিরও বেশি বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর ভাষ্য, সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শত্রুর কিছু আক্রমণ ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনী, ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ড একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে।
ইয়েমেনি বাহিনী জানায়, লোহিত সাগর অঞ্চলে শত্রুদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না গাজার ওপর চালানো হামলা ও অবরোধ সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের অভিযান চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)