শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মার্কিন পণ্যে কেমন শুল্ক নেয় বাংলাদেশ

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, রাত ১১:০৪
আল ইহসান ডেস্ক:
বিভিন্ন দেশ ও অঞ্চলের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে মার্কিন সন্ত্রাসী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই শুল্ক আরোপ করা হয়েছে বলে দাবি করেছে সে।
কোনো একটি দেশ মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে যতটা শুল্ক আরোপ করে থাকে, গত ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যগুলোর ওপর আনুপাতিক হারে শুল্ক আরোপের কথা জানিয়েছিলো ট্রাম্প। সে হিসাবে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ হয়েছে, যা আগে ১৫ শতাংশ ছিল।
এই ৩৭ শতাংশ শুল্ক হারটি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের বাণিজ্য পদ্ধতির মূল্যায়নের ভিত্তিতে হিসাব করা হয়েছে বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। বলা হয়েছে, এই মূল্যায়নে বিবেচনায় নেওয়া হয়েছে আমেরিকান পণ্যের ওপর আরোপিত শুল্ক এবং সেই সঙ্গে ‘মুদ্রার দাম নির্ধারণে কারসাজি’ এবং অন্যান্য অ-শুল্ক বাধা।
২০২৪ সালে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন ডলার। এ সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে রপ্তানি ছিল ২ দশমিক ২ বিলিয়ন ডলার। এই উপাত্তটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দেওয়া। যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতির কথা বলেছে। সে হিসাবে বাণিজ্য ঘাটতি ২০২৩ সালের তুলনায় ২ শতাংশ (১২৩.২ মিলিয়ন ডলার) বেড়েছে।
এদিকে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া উপাত্তের ভিত্তিতে জাতিসংঘের কমট্রেড জানিয়েছে, ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৮ দশমিক ৭৮ বিলিয়ন ডলার মূল্যমানের পণ্য রপ্তানি করেছে, যেখানে আমদানি করেছে প্রায় ২ দশমিক ২১ বিলিয়ন ডলার। সে হিসাবে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ৬ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের হিসাবে বাণিজ্য ঘাটতি এবং বাংলাদেশের হিসাবে বাণিজ্য উদ্বৃত্ত সম্পর্কিত উপাত্তের পার্থক্যের মূল্যে রয়েছে: পরিবহন ও বিমা খরচের ভিন্নতা।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ১০ শতাংশ বেসলাইন ট্যারিফের সঙ্গে এই অতিরিক্ত ট্যারিফ যুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ আমদানি করা পণ্যের ওপর আসলে কেমন শুল্ক আরোপ করে রেখেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এই হার পণ্যের ধরনের ওপর নির্ভর করে ভিন্ন হয়। বাংলাদেশের গড় মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক হার প্রায় ১৪ দশমিক ০ শতাংশ থেকে ১৩ দশমিক ৯ শতাংশ, যেখানে কৃষিপণ্যের ওপর সাধারণত শিল্প পণ্যের তুলনায় বেশি হারে শুল্ক নেওয়া হয়। সর্বোচ্চ এমএফএন শুল্ক হার কিছু পণ্যের জন্য ২৫ শতাংশ পর্যন্ত রয়েছে।
আমদানি পণ্যে মূল শুল্ক ছাড়াও, কিছু ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হয়। যেমন ০ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) (নির্দিষ্ট উপাদানের জন্য ছাড়সহ), ৫ শতাংশ অগ্রিম আয়কর এবং সম্পূরক শুল্ক যা বিলাসবহুল পণ্য যেমন: সিগারেট, অ্যালকোহল এবং পারফিউমের ওপর ০ শতাংশ থেকে ৫০০ শতাংশ পর্যন্ত হয়। বাংলাদেশের কাস্টমস ও শুল্ক বিভাগের ২০২২ সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী এ চিত্র দিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন।
বাংলাদেশ চারটি প্রাথমিক স্তরে শুল্ক আরোপ করে থাকে। এটি সাধারণত ৫ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ এবং ২৫ শতাংশ হয়। নির্দিষ্ট হার পণ্যের শ্রেণির ওপর নির্ভর করে, যেমন: সাধারণ ইনপুট (যেমন: গার্মেন্টসের ক্ষেত্রে তুলা, শ্রম, যন্ত্রপাতি এবং জ্বালানি ইত্যাদি), কাঁচামাল বা ফিনিশড প্রোডাক্ট। যুক্তরাষ্ট্রের কিছু পণ্য, যেমন জেনারেটর, আইটি সরঞ্জাম এবং কৃষি যন্ত্রপাতি, কখনো কখনো শুল্ক ছাড় বা অন্যান্য সুবিধার যোগ্য বিবেচিত হয়। ফলে সামগ্রিক শুল্ক কাঠামো বেশ জটিল। যদিও ট্রাম্প প্রশাসন বলছে, বাংলাদেশ মার্কিন পণ্যে ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর কার্যকরভাবে ৭৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, যদিও এটি বিভিন্ন বাণিজ্য বাধা বিবেচনায় গড় বা কার্যকর হার প্রতিফলিত করে, শুধু মূল এমএফএন শুল্ক এটি নয়। প্রয়োগকৃত শুল্ক, এমএফএন হার থেকে ভিন্ন হতে পারে।
এখান থেকে মার্কিন পণ্যে বাংলাদেশের শুল্কের একটি ধারণা পাওয়া যায়।
তবে যুক্তরাষ্ট্রে ২৩২টি রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ আমদানি শুল্ক দেয়। কারণ দেশটির পোশাক এবং পাদুকা খাতে উল্লেখযোগ্য বাণিজ্য রয়েছে-এমন পণ্যগুলোর ওপর যুক্তরাষ্ট্র সাধারণত উচ্চ শুল্ক আরোপ করে থাকে।
বাংলাদেশের যুক্তরাষ্ট্রে রপ্তানির বেশির ভাগ পণ্যই তৈরি পোশাক। আর যুক্তরাষ্ট্রের বাংলাদেশে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে-তুলা, যন্ত্রপাতি এবং কৃষি পণ্য।
যেখানে বাংলাদেশের ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি ছিল প্রায় ৮ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। যা জাতিসংঘের কমট্রেড ডেটাবেইসের আন্তর্জাতিক বাণিজ্য তথ্য অনুসারে, ট্রেডিং ইকোনমিকসের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। এই রপ্তানির বেশির ভাগই তৈরি পোশাক খাতের।
আর বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির ওপর সবচেয়ে কঠোর শুল্ক আরোপ করা হয়, যা ১৫ শতাংশের বেশি। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে।
অন্যান্য দেশ যাদের বাংলাদেশের মতো প্রোফাইল রয়েছে, তারা হলো: কম্বোডিয়া (দেশটি আমদানি মূল্যের ১৪.১ শতাংশের সমান শুল্ক নেয়), শ্রীলঙ্কা (১১.৯ শতাংশ), পাকিস্তান (৮.৯ শতাংশ) এবং ভিয়েতনাম (৭.২ শতাংশ)।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৬ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৬ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৬ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৭ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৭ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৭ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৭ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৭ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৭ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৭ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৭ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৭ ঘণ্টা আগে