মাঠপর্যায়ে বদলি হলেও বহাল ‘রাঘব বোয়াল’রা
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশে মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা বদলি এবং প্রত্যাহার হলেও জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা আরও ঘনীভূত হচ্ছে। বিএনপি, জামাতে ইসলামী ও এনসিপি অভিযোগ করেছেÑ প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এখনও নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ঝুঁকিই তৈরি করছে না, বরং পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর মানুষের আস্থাকেও নড়বড়ে করে দিচ্ছে।
কয়েকজন ঊর্ধ্বতনের বিষয়ে নীরবতা : ইসি সূত্রে জানা গেছে, বিএনপি-জামাত ও এনসিপির লিখিত অভিযোগের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে আটজন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ভূমি মন্ত্রণালয়ের পাঁচজন সহকারী কমিশনারকে (ভূমি) বদলি ও প্রত্যাহার করেছে। তাদের সম্পর্কে অভিযোগ রয়েছে, তারা সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। বতবে ইসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শত শত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ চিঠি পাঠানো হলেও বড় অংশের বিষয়ে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি মন্ত্রণালয়Ñ এমন অভিযোগ করেছে একাধিক রাজনৈতিক দল।
ডিসি-এসপিদের নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন
জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ জেলায় ডিসিরাই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। মনোনয়ন যাচাই-বাছাই থেকে শুরু করে প্রতীক বরাদ্দ, ভোটগ্রহণ পরিচালনা ও ফল ঘোষণাÑ সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকেন তারা। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসপিদের ভূমিকা অপরিহার্য। তারা উভয়েই নিচের স্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন; যে কারণে তাদের অনেকে মাঠ প্রশাসনের ‘গেটকিপার’ বলে অভিহিত করে থাকেন। অথচ এই দুই পদকে ঘিরেই সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ ১০ থেকে ১২ জন সচিবের বিরুদ্ধে ইসিতে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা মাঠ প্রশাসনে প্রভাব বিস্তার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা দিতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থায়ন সংকটে ধুঁকছে এসএমই খাত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই থেকেই নতুন বেতন কাঠামোয় বেতন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন -প্রধানমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক বাগানেই ২২ জাতের বিদেশি লংগানের বাম্পার ফলন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












