সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করাই কামিয়াবীর একমাত্র উছীলা মুবারক
, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করাই কামিয়াবীর একমাত্র উছীলা বা মাধ্যম মুবারক। মূলত মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করা প্রত্যেক মুসলমানেরই জন্য ফরযে আইন। কেননা কোনো ব্যক্তিই মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ মুবারক ব্যতীত মহান আল্লাহ পাক উনাকে কস্মিনকালেও হাছিল করতে পারবে না। মহান আল্লাহ পাক উনাকে হাছিল করতে হলে, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিল করতে হলে অবশ্যই তাকে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার দায়িমী অনুসারী হতে হবে। আর মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করার মাধ্যমেই মহান আল্লাহ পাক উনাকে হাছিল করা, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ! যে ব্যক্তি যত বেশি মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করবে সেই ব্যক্তি ততবেশি মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবত-কুরবত, মহব্বত-মা’রিফত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করতে পারবে। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করাই যে কামিয়াবীর একমাত্র উছিলা বা মাধ্যম মুবারক এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি অসংখ্য-অগণিত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন। উদাহরণ স্বরূপ মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ﴿٣١﴾
অর্থ: আয় আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনার মহব্বত মুবারক পেতে চাও, তবে তোমরা আমাকে (আমার মহাসম্মানিত সুন্নত মুবারক সমূহকে) অনুসরণ করো, তবেই মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে সম্মানিত মহব্বত মুবারক করবেন এবং তোমাদের সকল গুনাহখতা ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি অত্যান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আলে ইমরান শরীফ- সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নং ৩১)
উক্ত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত যে, মহান আল্লাহ পাক উনার মহব্বত মুবারক পেতে হলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই অনুসরণ করতে হবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই অনুসরণ মুবারক করলে মহান আল্লাহ পাক তিনি নিজ থেকে সেই বান্দা-বান্দি, জিন-ইনসানকে মহব্বত মুবারক করবেন, তাদের গুনাহ খাতা সমূহ ক্ষমা করে দিবেন, তাদের প্রতি তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু হবেন। সুবহানাল্লাহ!
আর এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার অর্থ যদি ঘুরিয়ে করা হয় তাহলে হবে, যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করবে না, তারা মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক কস্মিনকালেও লাভ করতে পারবে না। আর মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত মুবারক করার দাবিটিও সম্পূর্ণরূপে মিথ্যা সাব্যস্ত হবে। নাঊযুবিল্লাহ! তাছাড়া মহান আল্লাহ পাক তিনি তাদের গুণা-খাতাগুলিও কখনোই ক্ষমা করবেন না। বরং তাদের প্রতি মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত কঠৌর হবেন। নাঊযুবিল্লাহ!
যে বিষয়টা মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র কালামুল্লাহ শরীফ উনার অন্যত্র ইরশাদ মুবারক করেন-
مَّن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللهَ وَمَنْ تَوَلّٰى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيْظًا
অর্থ: যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক অনুসরণ করলো, সে মূলত মহান আল্লাহ পাক উনারই অনুসরণ বা আনুগত্য মুবারক করলো। আর যে ব্যক্তি অবাধ্য হলো অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করলো না, আপনি তাদের জিম্মাদার নন অর্থাৎ তারা ধ্বংস হয়ে যাবে। নাঊযুবিল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা নিসা শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৮০)
এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ দ্বারা প্রমাণিত যে, যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক অনুসরণ করলো না, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাদের জিম্মাদার হবেন না। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছে রহমাতুল্লিল আলামীন। মহান আল্লাহ পাক তিনি না করুন, তিনি যদি কোনো ব্যক্তির জিম্মাদার না হন, তাহলে নিশ্চিতভাবে সেই ব্যক্তি ইহকাল ও পরকাল উভয়কালেই ধ্বংস হয়ে যাবে। নাঊযুবিল্লাহ! মূলত এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ দ্বারা যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক অনুসরণ করে না তারা যে ইহকাল ও পরকাল উভয়কালেই ধ্বংস হবে সেটা সাব্যস্ত হয়ে যায়। নাঊযুবিল্লাহ!
এরূপ আরো অসংখ্য অগণিত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ রয়েছে যার দ্বারা প্রতিভাত যে, মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করাই কামিয়াবীর একমাত্র উছিলা বা মাধ্যম মুবারক। সুবহানাল্লাহ! আর যারা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার খিলাফ আমল করবে, তারা নিশ্চয়ই ইহকাল ও পরকাল উভয়কালেই ধ্বংস হয়ে যাবে। নাঊযুবিল্লাহ!
কাজেই মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করাই যে কামিয়াবীর একমাত্র উছিলা বা মাধ্যম মুবারক এই বিষয়টি হাক্বীক্বীভাবে উপলব্ধি করে সেই অনুযায়ী আমল করার তাওফীক মুবারক দান করেন। আমীন!
-মুহম্মদ আবরার হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিয়ামত পর্যন্ত মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক উনার কোন পরিবর্তন-পরিবর্ধন হবে না
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বভাবজাত মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী জয়তুনের তেল
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (৪)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার ‘পনির’
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (৩)
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (২)
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২)
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (১)
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৫)
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৪)
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৩)
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












