মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৬)
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
পবিত্র জায়নামায উনার উপর দাঁড়িয়ে দোয়া মুবারক :
اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَاْلاَرْضَ حَنِيْفًا وَّمَا اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ.
অর্থ : নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে আমার মুখ ফিরিয়েছি মহান সত্তা মহান আল্লাহ পাক উনার দিকে- যিনি আসমান ও যমীনসমূহকে সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
তাকবীরে তাহরীমা শরীফ :
اَللهُ اَكْبَرُ.
অর্থ : মহান আল্লাহ পাক তিনি সবচেয়ে বড় বা মহান।
পবিত্র ছানা শরীফ :
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالٰى جَدُّكَ وَلَا اِلٰهَ غَيْرُكَ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমি আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনার মহাসম্মানিত নাম মুবারক বরকতপূর্ণ এবং আপনার মহত্ত্ব মুবারক অতি উচ্চ এবং আপনি ব্যতীত কোনো ইলাহ বা মা’বূদ নেই।
পবিত্র তায়াওউয পবিত্র তাসমিয়া শরীফ :
اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ.
অর্থ : মহান আল্লাহ পাক উনার নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুনাময় দয়ালু মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে শুরু করছি।
রুকূর তাসবীহ মুবারক :
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ.
অর্থ : আমি আমার মহান রব তায়ালা অর্থাৎ আমার মহান পালনকর্তা উনার পবিত্রতা মুবারক বর্ণনা করছি।
রুকূ থেকে উঠার সময় দোয়া মুবারক :
سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهٗ.
অর্থ : যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার প্রশংসা মুবারক করে মহান আল্লাহ পাক তিনি তার প্রশংসা শুনেন (কবুল করেন)।
রুকু থেকে উঠে ক্বওমা বা দাঁড়িয়ে থাকাকালে পড়ার দোয়া মুবারক :
رَبَّنَا لَكَ الْحَمْدُ.
অর্থ : আয় আমাদের মহান রব তায়ালা আপনারই জন্য সমস্ত প্রশংসা মুবারক।
সিজদাহর তাসবীহ মুবারক :
سُبْحَانَ رَبِّىَ الْاَعْلٰى.
অর্থ : আমি আমার মহান রব তায়ালা যিনি সুউচ্চ মহান মর্যাদা মুবারক উনার অধিকারী উনার পবিত্রতা মুবারক বর্ণনা করছি।
দুই সিজদাহর মাঝখানে বসে (জলসায়) পড়ার দোয়া মুবারক :
ফরয নামাযে দুই সিজদার মাঝখানে বসে পড়ার দোয়া মুবারক
اَللّٰهُمَّ اغْفِرْلِىْ.
অর্থ: আয় মহান আল্লাহ পাক! আপনি আমাকে ক্ষমা করুন।
আর নফল নামাযের মধ্যে নি¤েœাক্ত পূর্ণ দোয়া মুবারক পড়া যাবে।
اَللّٰهُمَّ اغْفِرْلِىْ وَارْحَمْنِىْ وَارْزُقْنِىْ وَاهْدِنِيْ وَعَافِنِىْ.
অর্থ: আয় মহান আল্লাহ পাক ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমাকে রিযিক্ব দান করুন, আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে সুস্থতা দান করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা যেমন ফরয; অনুরূপভাবে প্রতিক্ষেত্রেই কাফির- মুশরিকদের খিলাফ করাও ফরয (১)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (৪)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (৩)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (২)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সকল রোগের শেফা, মহাসম্মানিত সুন্নতী খাদ্য কালোজিরা (২)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকল রোগের শেফা, মহাসম্মানিত সুন্নতী খাদ্য কালোজিরা (১)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (৩)
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বভাবজাত মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












