সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার মাঠা
, ২৫ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে জান্নাতে দুধের নহরের বর্ণনায় “লাবান” শব্দটি উল্লেখ রয়েছে-
مَثَلُ الْجَـنَّةِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَؕ فِيْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَيْرِ اٰسِنٍ ۚ وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهٗ.
অর্থ: “মুত্তাক্বী বান্দাদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে, তার অবস্থা নিম্নরূপঃ তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়।” (সম্মানিত ও পবিত্র সূরা মুহম্মদ শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নং ১৫)
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَٰمِ لَعِبْرَةً ۖ نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهِ مِنۢ بَيْنِ فَرْثٍۢ وَدَمٍۢ لَّبَنًا خَالِصًا سَآئِغًا لِّلشَّٰرِبِينَ.
অর্থ: “নিশ্চয়ই চতুস্পদ পশুর মধ্যেও তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আমি তোমাদেরকে পান করাই এদের শরীর থেকে তাদের পাচিত খাদ্যবস্তু ও রক্তের মধ্যবর্তী বস্তু থেকে নিঃসৃত দুধ যা পানকারীদের জন্য উপাদেয়।” (সম্মানিত ও পবিত্র সূরা নাহল শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৬৬)
লাবান হচ্ছে দুধ থেকে তৈরী একটি পানীয়। লাবান দ্বারা দুধ ও দুগ্ধজাত পানীয় উভয়টিই বুঝায়। দুধের আলোচনা ইতিমধ্যেই করা হয়েছে। তাই দুগ্ধজাত পানীয় বিষয়ে আলোচনা করা হলো। এটি উষ্ণ আবহাওয়ায় শরীরের প্রয়োজনীয় লবণ ও পানির ঘাটতি পূরণ করে। ঠা-া আবহাওয়াতে এর কার্যক্রম আরো বেশি দীর্ঘস্থায়ী হয়। একে আরবীতে “লাবান" বলা হলেও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে নামকরণ করা হয়। যেমন- বাংলাদেশে “মাঠা”, ভারতবর্ষে “লাচ্ছি”, ইরানে “ঘ” এবং তুরস্কে “আইরান” নামেও অভিহিত করা হয়।
প্রস্তুত প্রণালী:
ঐতিহ্যগতভাবে “লাবান” দুধ থেকে তৈরী করা হয়। তবে দুধকে ২৪ ঘণ্টা রেখে তার খামীর তৈরী করা হয়। তারপর সেখান থেকে মাখন তুলে ফেলা হয়। বাকী দুধ (মাঠা) টুকু স্বাভাবিক তাপমাত্রায় বেশ কয়েকদিন রাখা হয়। বর্তমান সময়ে এটি বানিজ্যিকভাবে প্রস্তুত করা হয়। দু’টি মূল উপাদান “লাবান” হিসেবে পরিচিত। পূর্ব দিকের অঞ্চলগুলোতে এটি দই হিসেবে আর পশ্চিম দিকে বিশেষ করে আরব এবং উত্তর আফ্রিকায় মাঠা হিসেবে পরিচিত।
উপকারিতা:
১. গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর,
২. অনেক প্রোটিন রয়েছে,
৩. পরিপাক তন্ত্রের জন্য উপকারী,
৪. রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
৫. হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ করে,
৬. হার্টের (হৃৎপিন্ডের) জন্য উপকারী,
৭. ওজন ঠিক রাখে,
৮. গরমকালে লবণ ও পানির ঘাটতি পূরণ করে।
-আহমদ হুসাইন

এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সকল প্রকার সুন্নতী সামগ্রী সংগ্রহ করুন
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাগড়ীর উপর অথবা শুধু টুপির উপর সাদা রুমাল পরিধান করা খাছ সুন্নত মুবারক (১)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৩)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইমামাহ বা পাগড়ী পরিধান করা খাছ সুন্নত মুবারক
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিয়ামত পর্যন্ত মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক উনার কোন পরিবর্তন-পরিবর্ধন হবে না
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বভাবজাত মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী জয়তুনের তেল
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (৪)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার ‘পনির’
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (৩)
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (২)
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












