সুন্নত মুবারক তা’লীম
মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০১ মে, ২০২৫ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
) প্রথমে বাম পায়ের জুতা খুলে জুতার উপর বাম পা রাখতে হবে। তারপর ডান পায়ের জুতা খুলে ডান পা মসজিদে প্রবেশ করাতে হবে। (বুখারী শরীফ-১/১৬১)
২) মসজিদে প্রবেশের সময় প্রথমে পবিত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করা ও মসজিদে প্রবেশের দোয়া মুবারক পাঠ করা। নি¤েœ মসজিদে প্রবেশের দোয়া মুবারক উল্লেখ করা হলো-
بِسْمِ اللّٰهِ اَلصَّلٰوةُ وَالسَّلاَمُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ .اَللّٰهُمَّ افْتَحْ لِىْ اَبْوَابَ رَحْمَتِكَ.
অর্থ: “মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে প্রবেশ করছি, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মহাসম্মানিত ছলাত-সালাম মুবারক। আয় মহান আল্লাহ পাক! আপনি আমার জন্য আপনার রহমত মুবারক উনার দরজাসমূহ খুলে দিন। ” (ইবনে মাজাহ শরীফ)
৩) ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা। (ফতওয়ায়ে শামী-৩/২৫৪,২/৪৪৩)
৪) মসজিদে ঢুকে প্রথম কাতারের ডান পাশে বসা। ডান পাশে জায়গা না থাকলে বাম পাশে বসা। প্রথম কাতারে জায়গা না থাকলে দ্বিতীয় কাতারে উক্ত নিয়মে বসা। অর্থাৎ সামনের কাতার ফাঁকা থাকতে পিছনের কাতারে না বসা। (তিরমিযী শরীফ-১/৫৩)
৫) মসজিদে প্রবেশের পর সবসময়ের জন্য নিচের কথাগুলো মনে রাখা উচিত।
ক) বিশেষ প্রয়োজন ছাড়া কোন কথা না বলা। দুনিয়াবী কোন কথা বলাই যাবেনা। এতে কমপক্ষে ৪০ বছরের ইবাদত-বন্দেগী নষ্ট হয়ে যায়।
খ) কেউ নামাজ পড়তে থাকলে; সে ক্ষেত্রে যিকির ও পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত আস্তে আস্তেÍ করা। যাতে নামাজী ব্যক্তির নামাজে কোন সমস্যা না হয়।
গ) সম্মানিত ক্বিবলা উনার দিকে পা ছড়িয়ে না বসা। এটা কোন অবস্থাতেই জায়িয নয়।
ঘ) মোবাইলের রিং টোন নিয়ন্ত্রণ করা। মোবাইল বন্ধ করে রাখা। কেননা, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, শেষ জামানায় মসজিদে গান-বাদ্য বাজানো হবে। আর বর্তমানে তা মোবাইলের মাধ্যমে শুরু হয়েছে। সুতরাং মসজিদে ঢুকার আগেই মোবাইল বন্ধ বা নিয়ন্ত্রণ করে নেওয়া।
ঙ) মসজিদে কাঁচা পেঁয়াজ, রসুন, গাজর, মুলা ও দুর্গন্ধ জিনিস খেয়ে মসজিদে আসবে না।
মসজিদ থেকে বের হওয়ার মহাসম্মানিত সুন্নত মুবারক হলোÑ
১) মসজিদ থেকে বাম পা দিয়ে বের হতে হবে।
২) মসজিদ থেকে বের হওয়ার সময় নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করতে হবে। মসজিদ থেকে বের হওয়ার দু‘আ মুবারক -
بِسْمِ اللّٰهِ اَلصَّلٰوةُ وَالسَّلاَمُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ .اَللّٰهُمَّ اِنِّىْ اَسْاَلُكَ مِنْ فَضْلِكَ اَللّٰهُمَّ اعْصِمْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ .
অর্থ : মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে বের হচ্ছি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত-সালাম মুবারক। আয় মহান আল্লাহ পাক! আমি আপনার কাছে আপনার কল্যাণ কামনা করছি। আয় মহান আল্লাহ পাক! আমাকে বিতাড়িত শয়তান থেকে হিফাযত করুন। (আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ)
৩) মসজিদ থেকে বের হয়ে, বাম পায়ের জুতার উপর বাম পা রেখে, ডান পায়ের জুতা আগে পরিধান করবে। অতঃপর বাম পায়ের জুতা পরিধান করবে।
সম্মানিত মসজিদ দেখলে যে দু‘আ মুবারক পাঠ করতে হয়-
اَللّٰهُمَّ اغْفِرْلِىْ ذُنُوْبِىْ وَخَطَئِىْ وَعَمَدِىْ.
অর্থ: আয় মহান আল্লাহ পাক! আপনি আমার ইচ্ছায়-অনিচ্ছায় সমস্ত গুনাহসমূহ বা পাপরাশি সমূহ ক্ষমা করে দিন।
উল্লেখ্য, মসজিদ হচ্ছে ইবাদত-বন্দেগী করার জন্য। এখানে গান-বাজনা করা, রাজনৈতিক মিটিং-মিছিল করা, দলীয় নেতা-কর্মীদের ছবি টাঙ্গিয়ে সভা-সমাবেশ করা, এক কথায় সম্মানিত শরীয়ত উনার খেলাফ সব ধরণের কাজ করা হারাম ও কুফরী। মসজিদ হচ্ছে মহান আল্লাহ পাক উনার ঘর। এখানে উনারই ইবাদত-বন্দেগী করতে হবে।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৫)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৪)
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানের নাম ‘মুহম্মদ’ কিংবা ‘আহমদ’ রাখা সুন্নত মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৩)
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (২)
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (১)
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পূর্ববর্তী সকল হযরত ইমাম-মুজতাহিদ ও হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বোচ্চ তা’যীম-তাকরীম ও মুহব্বতের সহিত পালন করেছেন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২)
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১)
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহ তায়ালা আনহুম উনাদের পবিত্র সুন্নত মুবারক (২)
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












