মশক নিধন: ভুলের বৃত্তে ঢাকার দুই সিটি
মশা নিয়ন্ত্রণে দীর্ঘকাল ধরে শুধু ধোঁয়া ছড়ানোর (ফগিং) ওপর নির্ভরশীল ছিল দুই সিটি করপোরেশন; কিন্তু যুগের পর যুগ ধরে চলে আসা এ পদ্ধতি কতটা কার্যকর-বিশেষজ্ঞরা তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
কীটতত্ত্ববিদের মতে, মশা মারতে ফগিং খুবই দুর্বল ও অকার্যকর একটি প্রক্রিয়া। কেননা এটি কেবল উড়ন্ত মশা মারতে ব্যবহার হয়। পরীক্ষার সময় ফগিংয়ের কার্যকারিতা শতকরা ৯০ ভাগের ওপর পাওয়া গেলেও খোলা জায়গায় ফগিংয়ের কার্যকারিতা সর্বোচ্চ ৩৫ শতাংশ। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন, পরীক্ষার সময় ছোট বাক্স বা একটি নির্দিষ্ট স্থানে মশা আবদ্ধ করে ফগিং করা হয়। এতে মশা পালাতে পারে না, তাই তাদের গায়ে সরাসরি ওষুধ লেগে মারা যায়; কিন্তু খোলা জায়গায় ফগিং করতে গেলে প্রথমেই শব্দ শুনে মশা উড়ে যায়। সেইসঙ্গে খোলা বাতাসে ওষুধ দ্রবীভূত হয়ে ওষুধের ঘনত্ব কমে কার্যকারিতা হারায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. আবু ফয়েজ আসলাম বলেন, মশা মারতে ফগিংয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। এটি আমাদের দেশে কতটুকু কার্যকর হচ্ছে, তা দেখা দরকার। আবার ঢাকায় যেটার কার্যকর হচ্ছে, অন্য জায়গায় সেটা নাও হতে পারে। তার মানে, পুরো এলাকায় কোন ইনসেকটিসাইডে কতটুকু রেজিস্ট্যান্স হচ্ছে, সেটা জানার পর যেগুলোতে প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না, সেগুলো বাদ দিয়ে বিকল্প খুঁজতে হবে।
জানা গেছে, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যায় মশা নিয়ন্ত্রণের নানা বিষয়ে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তারা জানান, এতদিন ভুল পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে ঢাকার দুই সিটি। এখন ‘মায়ামি পদ্ধতি’তে মশা নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।
এভাবে দেশ-বিদেশ ঘুরে মেয়র নানা উদ্যোগের গল্প বললেও বাস্তবে মশক নিধনে এমন কোনো উদ্যোগ নেয়নি ডিএনসিসি।
একই অবস্থা দক্ষিণেও। ডিএসসিসির মেয়রের দায়িত্ব নেওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, মশক নিধনে তিনি আধুনিক পদ্ধতি ব্যবহার করবেন। যেসব ওষুধ এতদিন ব্যবহার করা হয়েছে, তা কার্যকর ছিল না। ওষুধের ক্ষেত্রেও আনবেন পরিবর্তন। তবে বাস্তবতা হচ্ছে, এখনো সেই আগের ওষুধ ও পুরোনো পদ্ধতিতেই চলছে মশা নিধন।
মশার বংশবিস্তার রোধে এর আগে পুকুর ডোবায় নোভালরুন ট্যাবলেট প্রয়োগ, ড্রেনে গাপ্পি মাছ, হাঁস ও ডোবায় ব্যাঙ ছেড়েছিল দুই সিটি করপোরেশন। ড্রোন দিয়ে মশার উৎসস্থলও চিহ্নিত করা হয়। নির্মাণাধীন ভবনে মশার উৎপত্তিস্থল পাওয়া গেলে জরিমানাও করা হয়। বিপুল আয়োজনে চালানো হয় মশক নিধন অভিযান। তবে প্রতি বছরই এসব আয়োজন চলে মশার উপদ্রব বৃদ্ধির পর।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।