মধ্যরাতে ব্যবসায়ীর বাসায় ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, তিন বৈষম্যবিরোধী নেতা আটক
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২২ মে, ২০২৫ খ্রি:, ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মধ্যরাতে এনসিপির লোক পরিচয়ে দরজা ভেঙে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় ঢোকার চেষ্টা ও ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহারের চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
আটককৃতরা হলো- মোহাম্মদপুর থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, ঢাকা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার ডিনার ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ট্রাফিক সহায়ক জিসান উল্লাহ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার পর সিভিল পোশাক পরিহিত একদল লোক ধানমন্ডির ৪ নম্বর সড়কের ৩৬/১ এর হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসার সামনে অবস্থান নিয়ে ‘আওয়ামী দোসরদের ঠাঁই নাই’ বলে নানা স্লোগান দেয়। এরপর বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে চতুর্থ তলার বাসায় ঢোকার চেষ্টা করে তারা।
পরে ৯৯৯-এ কল করে পরিস্থিতি জানিয়ে অভিযোগ করার পর ঘটনাস্থলে আসে ধানমন্ডি থানা পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী নেতারা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করতে বলে। কিন্তু পুলিশের কাছে গোলাম মোস্তফা নিজেকে অসুস্থ দাবি করে এবং রাতে দরজা খুলতে রাজি হয়নি। এছাড়া মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার না করতে চাইলে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান সেখানে থাকা উপস্থিত নেতারা। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই তিন নেতাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর ১টার দিকে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, আটককৃত তিনজন ধানমন্ডি থানায় রয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)