মঙ্গলে বরফের স্রোত! নাসার স্যাটেলাইটে ধরা পড়ল বিরল দৃশ্য
একসময় মঙ্গলগ্রহে পানি থাকলেও আজ তা পৃথিবীর শুষ্কতম মরুভূমির থেকেও ১০০০ গুণ বেশি শুষ্ক। সেই মঙ্গলেই কি না ‘বরফের স্রোত’! অন্তত নাসার মঙ্গল অরবিটিং স্যাটেলাইটের মাধ্যমে সামনে এসেছে এমনই তথ্য। এই স্যাটেলাইটে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা রয়েছে, যা মঙ্গল থেকে ছবি তুলে পাঠাতে সক্ষম হবে। গবেষকরা মনে করেন, যে এই ক্যামেরা এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে শক্তিশালী ক্যামেরা যা অন্য গ্রহের কাছাকাছি প্রতিস্থাপিত করা সম্ভব হয়েছে।
সম্প্রতি এই স্যাটেলাইট মঙ্গলগ্রহের ১৮৪ মাইল উপর থেকে একটি ছবি তুলেছে। সেখানেই দেখা গিয়েছে ‘আইস ফ্লো’ বা ‘বরফের প্রবাহ’। এই প্রসঙ্গে মঙ্গল গ্রহ সম্পর্কিত ভূতত্ত্ববিদ গবেষক মাইক মেলন জানিয়েছে, “মূলত মেরু অঞ্চলগুলিতেই এই বরফ জমার বিষয়টি সীমাবদ্ধ থাকে।” জানা গিয়েছে, এই বরফ ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, যা মূলত তৈরি হয়েছে বিভিন্ন গর্ত এবং ধ্বংসাবশেষের উপরের অংশে।
উল্লেখ্য, বিজ্ঞানীদের একাংশের কথায়, মঙ্গলেও আগে ঋতু পরিবর্তন হত। একসময় বসবাসের যোগ্য ছিল এই লালগ্রহ। নাসার ‘কিউরিওসিটি’র তোলা কিছু ছবি রীতিমতো মোড় ঘুরিয়ে দিয়েছে গবেষণার। এই ছবিতে কিছু ফাটল ধরা পড়েছিল। গবেষকদের একাংশের বক্তব্য হয়তো এই ফাটলগুলিতে একসময় পানি থাকলেও থাকতে পারে। পরবর্তী সময়ে তা বাষ্প হয়ে উড়ে গেলেও যেতে পারে বলে মনে করা হচ্ছে। আগে এই প্রক্রিয়া প্রায়শই দেখা যেত একসময়, মনে করছে গবেষকরা।
মঙ্গলে মাটির ফাটল একাধিক বিষয় সামনে আনে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে গবেষক নিনা লানজা জানায়, এই ফাটলগুলির প্রেক্ষিতে বোঝা যায় একসময় মঙ্গলে পানি ছিল। তবে তা আজ থেকে অনেক আগের ঘটনা বলেই মনে করছে গবেষকরা। উল্লেখ্য, চাঁদে পানি রয়েছে কিনা তা নিয়ে গবেষণা চালাচ্ছে বিশেষজ্ঞরা। প্রথম অ্যাপলো মিশনে বিজ্ঞানীরা মনে করেছিলো চাঁদে পানি থাকলেও থাকতে পারে। ২০০৯ সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা চন্দ্রযান ১-এর সঙ্গে যৌথভাবে অনুসন্ধান চালিয়েছিল নাসা। তারা চাঁদে পানি পেয়েছিল।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।