শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
রাশিয়ার দাবি

ভয়াবহ হামলা: মাত্র ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি সেনা হারাল ইউক্রেন

ফাহিম প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, রাত ৯:৩০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ৩:৪৭

গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে প্রায় ১ হাজার ২২৫ সেনা হারিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চলমান রুশ সামরিক অভিযানের সর্বশেষ তথ্য প্রকাশ করে এ দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, রাশিয়ার নর্দার্ন ব্যাটলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ইউক্রেনীয় বাহিনী সর্বোচ্চ ১৯৫ সেনা, ওয়েস্ট ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ২০০ এবং সাউথ ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ১৬৫ সেনা হারিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস সংশ্লিষ্ট ওই মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেন্টার ব্যাটলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ইউক্রেনীয় বাহিনী ৩৪৫ জনের বেশি, ইস্ট ব্যাটলগ্রুপের এলাকায় সর্বোচ্চ ২৮৫ এবং ডনিপ্র ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ৩৫ সেনা হারিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ওডেসা অঞ্চলের ভেলিকায়া বালকায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত সামরিক সরঞ্জামের একটি রসদকেন্দ্রে হামলা চালিয়েছে তাদের বাহিনী। এছাড়া ওই অঞ্চলের চেরনোমোরস্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজ এবং একটি ফেরিতেও হামলা হয়।

এছাড়া প্রকাশিত তথ্যে আরও উল্লেখ করা হয়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত রেল অবকাঠামোতেও রাতে হামলা চালানো হয়েছে। রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে ধ্বংস ও প্রতিহত করা হয়েছে দুই শতাধিক ইউক্রেনীয় ড্রোন।

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাদের ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামো, ড্রোন সংরক্ষণ ও সংযোজনকেন্দ্র এবং ইউক্রেনীয় সামরিক ইউনিট ও দেশি ভাড়াটে’যোদ্ধাদের ৩৯টি এলাকায় হামলা চালানোর দাবিও করেছে মস্কো। বিবৃতিতে বলা হয়, রুশ বাহিনীর কৌশলগত বিমান, আক্রমণাত্মক চালকবিহীন বিমান, ক্ষেপণাস্ত্র বাহিনী ও গোলন্দাজ ইউনিট স্থাপনাগুলোতে এসব হামলা চালিয়েছে।

খারকিভ অঞ্চলের কাজাচিয়া লোপান এলাকার কাছে পাল্টা হামলার চেষ্টা করা ইউক্রেনীয় সেনাদের দুটি হামলাকারী দলকে সম্পূর্ণ নির্মূল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার নর্দার্ন ব্যাটলগ্রুপ খারকিভ অঞ্চলের ওলখোভাতকা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে ঘেরাওয়ের মধ্যে পূর্বদিকে আটকে থাকা ইউক্রেনীয় বাহিনীকে ধ্বংস করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

মালায়া ভলচিয়ায় ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। একই সঙ্গে বুজোভো ও খ্রিপুনি এলাকার কাছে ইউক্রেনীয় সেনাদের ওপর ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী ছয়টি নিয়ন্ত্রিত বোমা এবং ৫৮৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয় প্রকাশিত বিবৃতিতে।

মন্ত্রণালয়ের হিসাবে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী ৬৭৪টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ২৮৪টি হেলিকপ্টার, ২ লাখ ৩৬ হাজার ৫৮৯টি চালকবিহীন আকাশযান, ৬৭২টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৩০ হাজার ৯৩০টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া সামরিক যান, ১ হাজার ৭৭৭টি মাল্টিপল রকেট লঞ্চার, ৩৬ হাজার ৪৬৩টি গোলন্দাজ কামান ও মর্টার এবং ৭১ হাজার ৯৬০টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৬ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৬ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৬ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৭ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৭ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৭ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৭ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৭ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৭ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৭ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৭ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৭ ঘণ্টা আগে