ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভোলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা ও মারধরের নেপথ্যে হাসপাতালের দালালদের একটি চক্র জড়িত বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। সরেজমিনে হাসপাতালে বেশ কয়েকজন দালালের উপস্থিতি লক্ষ করা গেছে।
হাসপাতালে হামলা ও মারধরের শিকার নাইমুল হাসনাত বলেন, জুমুয়াবার বিকেলে যে রোগী মারা গেছেন, তার চিকিৎসায় কোনো অবহেলা ছিল না। তিনি বলেন, সেই রোগী মুমূর্ষু অবস্থায় যে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন, সে খবর জরুরি বিভাগে দায়িত্বরত কোনো স্টাফ আমাকে জানায়নি। জানালে সেই রোগী রেখে আমি নামাজে যেতাম না। নামাজ আদায় করে যখন হাসপাতালে এসেছি, তখন দেখি রোগী মারা গেছেন।
চিকিৎসক নাইমুল হাসনাত আরও বলেন, যারা আমার ওপর হামলা চালিয়েছে, তারা রোগীর স্বজন নয়। তারা বহিরাগত। পরে জানতে পেরেছি, হামলাকারীদের মধ্যে একজন শহরের পৌর কাঠালী এলাকার আবদুর রহমান। আরেকজন সোহাগ। তাদের কেউই রোগীর আত্মীয় নয়। তারা সবাই হাসপাতালের দালাল চক্রের সদস্য।
নিহত মাকসুদুর রহমানের স্বজন শুভ বলেন, রোগীর কোনো আত্মীয়স্বজন চিকিৎসকের ওপর হামলার সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা ও তাকে মারধরের ঘটনা দুঃখজনক।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জনবল-সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। ফলে রোগীদের পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সে সুযোগ নিচ্ছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকেরা। হাসপাতালের আশপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও দালালদের দৌরাত্ম্যের কথা স্বীকার করে জানান, স্থানীয় প্রভাবশালী একটি মহল দালালদের মদদ দেওয়ার কারণে হাসপাতালকে দালালমুক্ত কর সম্ভব হচ্ছে না। এ ছাড়া ওই দালালদের সঙ্গে হাসপাতালের কিছু স্টাফের সখ্য রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে: চীনা রাষ্ট্রদূত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছে নেতানিয়াহু’- গাদি আইজেনকোট
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)