শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ভুল নীতির মাশুল অর্থনীতিতে

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, রাত ১:৫৬
ভুল নীতির মাশুল অর্থনীতিতে
নিজস্ব প্রতিবেদক:
টাকার মান কৃত্রিমভাবে ধরে রাখার খেসারত দিতে হচ্ছে গোটা অর্থনীতিকে। ডলারের বিনিময় হার বাংলাদেশ ব্যাংক ধরে রেখেছিল বহু বছর। কিন্তু অর্থনীতি যখন সংকটে পড়ল, কমে গেল ডলার আয়, তখন আর পরিস্থিতি সামাল দিতে পারল না বাংলাদেশ।
ডলার-সংকটের প্রভাব এখন পুরো অর্থনীতিতে। এর ফলে সরকারের লেনদেনে দেখা দিয়েছে রেকর্ড ঘাটতি, কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিশোধের খরচ বেড়েছে, দেখা দিয়েছে জ্বালানিসংকট, অসহনীয় হয়ে উঠেছে মূল্যস্ফীতির চাপ।
যেভাবে সংকট শুরু:
বিশ্ব অর্থনীতির সংকট শুরু হয় লকডাউনের সময়। তারপরই রাশিয়া আক্রমণ করে ইউক্রেন। এতে সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, খাদ্য, সার, জ্বালানিসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়। বিশ্বে ডলারে কেনাবেচাই সবচেয়ে বেশি হয়। ফলে বাড়তে থাকে ডলারের দাম, দেখা দেয় মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি কমাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকব্যবস্থা দি ফেডারেল রিজার্ভ বা ফেড আগ্রাসীভাবে সুদহার বাড়াতে থাকে। ফলে ডলারের দর আরও বেড়ে যায়। এতে যাদের রপ্তানি পণ্যের তালিকায় জ্বালানি তেল নেই, তারা সবচেয়ে সংকটে পড়ে যায়।
এ রকম এক পরিস্থিতির প্রভাব পড়ে বাংলাদেশেও। ডলারের দাম বাড়ে, আয়ও কমে যায়। বেশি দামে পণ্য আমদানি করতে হয়। তীব্র হয় জ্বালানিসংকট। আমদানি পণ্যের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দেয়। এ রকম এক পরিস্থিতির মধ্যেও অর্থনীতির মৌলিক নীতি অনুসরণ না করে বাংলাদেশ মুদ্রানীতি অকার্যকর করে রেখেছে। ফলে মূল্যস্ফীতি এখন ১০ শতাংশ ছুঁই ছুঁই। এমন এক সময়ে ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান কমিয়ে দিয়েছে।
বিনিময় হারে নিয়ন্ত্রণ:
২০১২ সালের জুন শেষে দেশে ১ ডলারের বিনিময় মূল্য ছিল ৮১.৮৭ টাকা। ২০২১ সালের জুন শেষে তা বৃদ্ধি পেয়ে হয় ৮৪.৮০ টাকা। এই ৯ বছরে টাকার অবমূল্যায়ন হয় মাত্র ৩.৫৮ শতাংশ। একই সময়ে ভারতের রুপির অবমূল্যায়ন করা হয় ৩২ শতাংশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করলে রপ্তানির বাজার ধরে রাখতে চীন ইউয়ানের বড় অবমূল্যায়ন করে। বাংলাদেশের বাণিজ্য প্রতিদ্বন্দ্বীরা এই নীতি অনুসরণ করলেও বাংলাদেশ তখনো টাকার মান কৃত্রিমভাবে ধরে রেখেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। অর্থনীতির কঠিন এক সময়ে বড় হারে ঠিকই অবমূল্যায়ন করতে হয়।
ডলারের বিনিময় মূল্য এখন ১০৮ টাকা। এরপরও বিনিময়ের হারের অসংগতি দূর হয়নি। দেশে এখন বিনিময় হারের চারটি দর রয়েছে। এতে সমস্যার কিছু সমাধান হয়েছে, পুরোটা না। ফলে হুন্ডি কমছে না, আমদানি-রপ্তানির মাধ্যমে অর্থ পাচারও কমেনি।
সংকট সরকারের আর্থিক হিসাবে:
ডলার-সংকটের প্রথম ধাক্কায় ২০২১-২২ অর্থবছরে আমদানি ব্যয়ে প্রবৃদ্ধি হয় প্রায় ৩৬ শতাংশ। একই সময়ে প্রবাসী আয় হ্রাস পায় ১৫.১২ শতাংশ। এতে চলতি হিসাবে ঘাটতি দেখা দেয় ১ হাজার ৮৬৯ কোটি ডলার, যা ছিল দেশের ইতিহাসে রেকর্ড। একই সময়ে সামগ্রিক লেনদেনে ঘাটতি হয় ৬৩৮ কোটি ডলার। ২০০৯ সালের পরে বাংলাদেশে এত বড় ঘাটতি আর কখনো হয়নি। চলতি অর্থবছরের গত মার্চ পর্যন্ত সামগ্রিক লেনদেনে ঘাটতি আরও বেড়ে হয়েছে ৮১৬ কোটি ডলার।
উৎপাদন নিয়ে শঙ্কা:
সরকার নিয়ন্ত্রণ করায় আমদানি কমেছে। বিশ্বব্যাংক বুধবারই প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, এতে কাঁচামালের সরবরাহ কমে গেছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান অর্থনীতিবিদ সাদিক আহমেদ এক গবেষণায় দেখিয়েছেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়ার বড় কারণ ৮ শতাংশ হারে আমদানি বৃদ্ধি। এখন আমদানি কমে যাওয়ায় সামগ্রিক প্রবৃদ্ধিও কমবে।
দেশে জ্বালানিসংকটও এখন প্রকট। এতেও আছে ভুল নীতি। ২০১৫ সালে সরকারি পর্যায়েই বলা শুরু হয় যে দেশে গ্যাসের মজুত ফুরিয়ে আসছে। এরপরই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির কথা জোরেশোরে প্রচার শুরু হয়। বিদ্যুৎ খাতকে এভাবেই পুরোপুরি আমদানিনির্ভর করা হয়। ফলে ইউক্রেন যুদ্ধের পর যখন সব ধরনের জ্বালানির দাম বেড়ে যায়, তখনই শুরু হয় বিপদ। ডলারের অভাবে কয়লা কিনতে পারেনি, ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়েছে, দামের কারণে এলএনজি বাজারে অনেক দিন ঢোকা যায়নি, গ্যাসের মূল্য পরিশোধ করতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। অথচ এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, বেড়েছে গ্যাসের দাম। এতে উৎপাদ খরচ বেড়েছে, আবার বেশি দাম দিয়েও তা পাওয়া যাচ্ছে না।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ২ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ২ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ২ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ২ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ২ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ২ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ২ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ২ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ২ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ২ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৩ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৩ ঘণ্টা আগে