ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে হত্যার পর লাশ গুমের মামলায় আবু বকর ছিদ্দিক নামের এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ভাড়াতে খুনি দিয়ে সাবেক স্ত্রী সালেহা বেগমকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং একই ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের আলী উল্যা হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, নিহত সালেহা বেগম বয়স্ক একজন নারী। তার সাথে গোপনে বিয়ে হয়েছিল আবু বকরের। তবে পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। জমি কেনার কথা বলে সালেহার কাছ থেকে আবু বকর ৩০ লাখ টাকা নেন। কিন্তু জমি কিনে না দিয়ে উল্টো আরও ২০ লাখ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে মো. সেলিম নামের ভাসমান এক ব্যক্তিকে ৫০ হাজার টাকায় ভাড়া করে সালেহাকে হত্যার পরিকল্পনা করেন আবু বকর।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৫ জুন দিবাগত রাতে সালেহা বেগমকে হত্যা করা হয়। পরদিন ১৬ জুন কমলনগরের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে নুনু সর্দারের পরিত্যক্ত ভিটায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে।
তদন্তকালে সেলিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দেয়া জবানবন্দিতে সেলিম জানান, সালেহাকে নির্জন স্থানে নিয়ে প্রথমে তিনি গলা টিপে অচেতন করেন। পরে তাকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সালেহার কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে আত্মগোপনে চলে যান সেলিম।
বাদীর আইনজীবী আমজাদ হোসাইন জানান, সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে থানা পুলিশ সেলিম এবং আবু বকর ছিদ্দিককে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিল করে। হত্যার দায়ে সেলিম কারাগারে থাকলেও প্রধান অভিযুক্ত আবু বকর পলাতক ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
গত সোমবার (৩ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠান। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
নিহত সালেহা বেগমের ছেলে শরীফ উদ্দিন ও মো. আরিফুল ইসলাম জানান, আসামি আবু বকর ছিদ্দিক জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি একাধিক বিয়ে করেছেন। অর্থের লোভে পড়ে সবার অজান্তে তিনি তাদের মাকেও বিয়ে করেছিলেন। তারা এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দুই আসামির মৃত্যুদণ্ড দাবি করেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ উল্লাহ বলেন, ‘স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত আবু বকর এখন জামায়াতের কোনো পদে নেই। তবে তিনি আগে আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ অত্যন্ত দুঃখজনক।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












