ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০১ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৮ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
মেহেরপুর সদরের বুড়িপোতা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়ায় দুই পাচারকারী পালিয়ে যায়।
গতকাল জুমুয়াবার চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অন্তর্গত বুড়িপোতা সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল মেহেরপুর সদর থানাধীন বাড়িবাঁকা গ্রামে অভিযান চালায়। এ সময় অজ্ঞাত দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আরোহী একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চালকও মোটরসাইকেল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। টহল দল ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধাওয়া করলে উক্ত ব্যক্তি প্লাস্টিকের ব্যাগটি ফেলে গ্রামের মধ্যে লুকিয়ে পড়ে। পরবর্তীতে ব্যাগের মধ্যে চারটি বান্ডেলে মোট ৪০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)