ভাঙ্গা মহাসড়কে ৮ মাসে নিহত ৫২
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ রবি, ১৩৯৪ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ফরিদপুর সংবাদদাতা:
রাজধানী ঢাকার সঙ্গে পদ্মাসেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা। এখানে গত ৮ মাসে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ শতাধিক মানুষ। আর গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৮ জন।
দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে স্থানীয়রা বলছেন, এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি, বিভিন্ন স্থানে সরু সেতু বা কালভার্ট, থ্রি-হুইলার ও মোটরসাইকেলসহ ছোট যানবাহনের আধিক্য, ট্রাফিক আইন অমান্য এবং হাইওয়ে পুলিশের নজরদারির ঘাটতির কথা।
স্থানীয়রা জানান, রাজধানী থেকে পদ্মাসেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজার হাজার ছোট-বড় যানবাহন প্রতিদিন এ পথে চলাচল করছে। এ মহাসড়কে যাতায়াত ব্যবস্থা যতটা সুগম হয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। তাদের মতে, সড়ক ভালো হওয়ায় যানবাহনের অতিরিক্ত গতি, কিশোর-তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের বেপরোয়া চলাচল এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দুর্ঘটনার অন্যতম কারণ।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে ৫ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে ৫ জন, এপ্রিলে ৪ জন, মে মাসে ৯ জন, জুনে ৮ জন, জুলাইয়ে ৬ জন এবং আগস্টে ১১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আগস্ট মাসে। এ নিয়ে গত ৮ মাসে এ মহাসড়কে ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০০ জনের বেশি মানুষ। এ ছাড়া গত এক সপ্তাহে মোটরসাইকেল দুর্ঘটনায় ৮ যুবকের মৃত্যু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)