ভাঙন আতঙ্কে ঘুম নেই পদ্মাপাড়ের মানুষের
পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে রাজবাড়ীতে দেখা দিয়েছে নদীভাঙন। গত এক সপ্তাহের ভাঙনে নদীতে বিলীন হয়েছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কয়েক কিলোমিটার এলাকার অন্তত ২০ থেকে ৩০ বিঘা ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে মিজানপুরের একটি প্রাইমারি স্কুলসহ বসতবাড়ি ও গ্রামীণ সড়কসহ শত শত বিঘা ফসলি জমি। এ অবস্থায় ভাঙন আতঙ্কে দিন পার করছেন পদ্মা তীরবর্তী বাসিন্দারা।
রাজবাড়ী জেলার সর্ববৃহৎ এবং জেলা শহরতলীর একটি ইউনিয়ন মিজানপুর। প্রতিবছর পদ্মার ভাঙনে এই ইউনিয়নের শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়। বর্তমানে ইউনিয়নটির মহাদেবপুর, বেনিনগর, কালিতলা, চরনারায়ণপুরসহ প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি, স্কুল, গ্রামীণ সড়ক ও বসতবাড়ি ভাঙনঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় গত মৌসুমে ডাম্পিং করা বালুভর্তি জিওব্যাগ পানির তীব্র স্রোত ও ঘূর্ণনে নদীতে ভেসে গেছে। ফলে এবার নতুন করে ভাঙছে ফসলি জমি।
এছাড়া নদী তীরবর্তী হওয়ায় মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়টির শহীদ মিনারটি রয়েছে ভাঙন ঝুঁকিতে। গত কয়েক বছর আগে বিদ্যালয়টির দুইটি ভবনের একটি ভবন নদীগর্ভে বিলীন হয়েছে। স্কুল এলাকায় স্থায়ীভাবে ভাঙনরোধ না করা ও নদী তীরবর্তী হওয়ায় দিন দিন কমছে এ বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা। জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়াতেও ভাঙন অব্যাহত রয়েছে।
ভাঙনে ক্ষতিগ্রস্ত অনেকে বলেন, কয়েক বছরে তাদের হাজার হাজার একর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। গত এক সপ্তাহে ইউনিয়নটির চরনারায়ণপুর, বড় চরবেনিনগর, কালিতলা, মহাদেবপুরের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙছে ফসলি জমি। তারা নদীর পাড়ে বিভিন্ন ধরনের শাক-সবজি ও নানান ধরনের ফসলের আবাদ করতেন। যা দিয়ে চলতো তাদের সংসার। এবার পানির তীব্র স্রোত ও ঘুর্ণনে বেড়েছে ভাঙনের তীব্রতা, ফলে রাতে ভাঙন আতঙ্কে থাকেন তারা।
তারা আরও বলেন, ইউনিয়নের চরছিলিমপুর এলাকা পর্যন্ত স্থায়ীভাবে নদীশাসন হলেও চরনারায়ণপুর, বড় চরবেনিনগর, কালিতলা, মহাদেবপুর এলাকায় কাজ না হওয়ায় ভাঙন অব্যাহত রয়েছে। এভাবে ভাঙতে থাকলে বাড়ি-ঘরসহ সমস্ত ফসলি জমি নদীতে চলে যাবে।
তাদে অভিযোগ, এই ভাঙন ঠেকাতে কেউ গুরুত্ব দিচ্ছে না। এখন যদি বাধা না হয়, তাহলে সব কিছুই নদীগর্ভে চলে যাবে। গত বছর বর্ষার সময় নদীর পাড় দিয়ে কিছু বালুর বস্তা ফেলা হয় যা এবার ভাঙন ও গ্রোতে ভেসে গেছে। আর বস্তায় ভাঙন ঠেকায় না। ভাঙন রোধে যে পরিমাণ বস্তা ফেলা প্রয়োজন সে পরিমাণ ফেলাও হয় না। অল্প কিছু ফেলে চলে যায়। স্থায়ীভাবে কাজ হওয়া দরকার।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামীম বলেন, ভাঙনপ্রবণ এলাকা তারা পরিদর্শনের পাশাপাশি নজরদারিতে রেখেছেন। তবে নদীর পানি কমার সময় ভাঙন দেখা দিলেও এখন ভাঙন নেই। ভাঙন শুরু হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।