শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, রাত ২:০০

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরূকরণ ততই স্পষ্ট হচ্ছে। দলগুলোর মধ্যে নির্বাচনি ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা।
দলগুলোর দায়িত্বশীল নেতারা জানান, তারা আরো বৃহৎ জোট গঠনের কাজ করছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণতন্ত্র মঞ্চ ও সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটও নির্বাচনকে সামনে রেখে নয়া মেরূকরণ করতে চায়। এর পাশাপাশি বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচনি জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর নির্বাচনি জোট গঠন প্রক্রিয়া চালু আছে। বিষয়টি নিয়ে আমরা কাদের সঙ্গে কথা বলেছি তা যথাসময়ে প্রকাশ করব।
যুগপৎ আন্দোলনে বিএনপির মিত্র দল ও জোটগুলো হলো- ছয় দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), লেবার পার্টি ও গণঅধিকার পরিষদ।
এ বিষয়ে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। আগামী নির্বাচনেও একসঙ্গে অংশগ্রহণ করব। আমরা এরই মধ্যে বিএনপির আহ্বানে ৩০-৩৫টি আসনের একটি তালিকা দিয়েছি।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছে, বিএনপির নেতৃত্বে যে নির্বাচনি জোট হতে যাচ্ছে, তাতে আমরা আছি। ইতোমধ্যে আমরা সম্ভাব্য প্রার্থীদের তালিকাও জমা দিয়েছি।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ২০১২ সাল থেকে তার দল বিএনপির সঙ্গে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যে মেরূকরণ হচ্ছে, তাতেও বিএনপির সঙ্গে থাকবে তার দল।
গণতান্ত্রিক বাম ঐক্যের সাবেক সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, তারা বিএনপির উদ্যোগে যে নির্বাচনি জোট হতে যাচ্ছে, তাতে থাকছেন। এরই মধ্যে তাদের জোট সম্ভাব্য প্রার্থী তালিকাও জমা দিয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, তার দল বিএনপির জোটের সঙ্গে আছে। পার্থ ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন।
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে আমাদের জোট ছিল। আগামীতেও যেকোনো মেরূকরণে বিএনপির সঙ্গে থাকব।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে জোট করতে যাচ্ছে, তার সঙ্গে তার দল রয়েছে।
যুগপতের অন্যতম শরিক জোট গণতান্ত্রিক মঞ্চকে নয়া নির্বাচনি মেরূকরণে চায় বিএনপি। জানা গেছে, এ নিয়ে জোটের নেতাদের সঙ্গে অনানুষ্ঠাানিকভাবে কথাও বলেছে দলটি। মঞ্চের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকাও চেয়েছে। গণতন্ত্র মঞ্চ এরই মধ্যে ১২০টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছে। কিন্তু বিএনপির কাছে এখনো তালিকা দেয়নি।
গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। সামনে নির্বাচন আসছে। কোনো জোট নয়, তাদের সঙ্গে আমাদের আসন সমঝোতার আলোচনা অব্যাহত আছে।
তিনি বলেন, অন্যদিকে আমাদের জোট গণতন্ত্র মঞ্চ দেশের উদার গণতন্ত্রমনা দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছে। এর উদ্দেশ্য হচ্ছে- জোটটি আরো সম্পসারণ করা যায় কি না তা এসব আলাপ-আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া। জুলাই সনদ নিয়ে এরই মধ্যে আমাদের জোট ৩০ দলের সঙ্গে মতবিনিময় করেছে।
গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা বিএনপির সঙ্গে শুরু থেকেই আছি। তারা তালিকা চেয়েছে, আমরা তালিকা তৈরি করছি। ইতোমধ্যে ১২০টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছি। এর পরই বৈঠক হবে বিএনপির সঙ্গে। তবে শুধু আসন সমঝোতাই সবকিছু নয়, রাজনীতিটাও দেখব।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, বিএনপির সঙ্গে বিভিন্ন আন্দোলনে ছিলাম, এখনো আছি। তাদের সঙ্গে বৈঠক হয়। তারা আমাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকাও চেয়েছে।
তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত হচ্ছে- ইলেকটোরাল পলিটিক্স (ভোটের রাজনীতি) নিয়ে বিএনপির সঙ্গে কথাবার্তা হবে। এর ওপরই নির্ভর করছে আসন সমঝোতা হবে কি না বা ওই নির্বাচনি মেরূকরণে জোটে যোগ দেব কি না।
তফসিল ঘোষণার পরই আসন সমঝোতা বা নির্বাচনি জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে গণঅধিকার পরিষদ। এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা বিএনপির সঙ্গে ২০২২ সাল থেকে আছি। ২০২৪ সালে তো আমরা একসঙ্গে ফ্যাসিবাদকে তাড়িয়েছি। আমরা ইতোমধ্যে ৫০টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছি। বাকি আসনেও ঘোষণা করব।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যখন একসঙ্গে বসে, তখন জোট নিয়ে অনেক ধরনের আলোচনা হয়। নিজেদের মধ্যে জোট করার বিষয়েও আলাপ হয়েছে। তবে সবকিছু নিয়ে আলোচনা করব তফসিল ঘোষণার পর।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নয়া মেরূকরণ হচ্ছে, সেটা মাথায় রেখে জামাতের বাইরে নামধারী যে সব ‘ইসলামি’ দল আছে তাদেরও একত্রিত করার কাজ করছে বিএনপি। এ লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ধর্মীয় দলুগলোর সঙ্গে আলোচনা করছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৬ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৬ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৬ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৬ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৭ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৭ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৭ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৭ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৭ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৭ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৭ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৭ ঘণ্টা আগে