শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বড়পুকুরিয়ার কয়লার দাম কমানো নিয়ে অসন্তোষ

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, রাত ১২:১৮
বড়পুকুরিয়ার কয়লার দাম কমানো নিয়ে অসন্তোষ
নিজস্ব সংবাদদাতা:
বড়পুকুরিয়া খনির বিদ্যমান কয়লার দাম ১৭৬ ডলার থেকে আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী প্রতি টন ৯০ থেকে ৯৫ ডলার নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। খনির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। কয়লার মূল্য যাতে কমানো না হয়, সেটি তুলে ধরে সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী মহলে যোগাযোগ করছে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক ইউনিয়ন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন, এরই মধ্যে তারা রেল সচিবের সঙ্গে যোগাযোগ করেছেন। জ্বালানি উপদেষ্টা, জ্বালানি সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছেন। তারা বলেছেন, যদি অযৌক্তিকভাবে কয়লার দাম কমিয়ে দেওয়া হয়, তবে তারা আন্দোলনে যাবেন।
এদিকে এই জটিলতা নিরসনে একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কয়লার দাম নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করতে কিছু বিষয় বিশ্লেষণ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
বিসিএমসিএল কর্তৃপক্ষ বলছে, অন্যান্য দেশের তুলনায় বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন ব্যয় বেশি, কারণ বিশ্বের কয়লা রপ্তানিকারক দেশগুলোতে মেশিনারিজ, ইকুইপমেন্টস, দক্ষ জনশক্তি ও কারিগরি সহায়তা স্থানীয়ভাবে সহজলভ্য হওয়ায় এবং অধিকাংশ কয়লা খনি থেকে ওপেন-পিট মাইনিং পদ্ধতিতে কয়লা উত্তোলন করায় উত্তোলিত কয়লার পরিমাণ ভূগর্ভস্থ খনির উত্তোলিত কয়লার চেয়ে ৩-৪ গুণ বেশি। তাই কয়লা উত্তোলন ব্যয় তুলনামূলক কম হওয়ায় কম দামে কয়লা রপ্তানি করা সম্ভব হয়।
অন্যদিকে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলিত হওয়ায় উত্তোলিত কয়লার পরিমাণ কম এবং মেশিনারিজ, ইকুইপমেন্টস, দক্ষ জনবল, কারিগরি জ্ঞান ইত্যাদি আমদানিনির্ভর হওয়ায় কয়লা উত্তোলন ব্যয় রপ্তানিকারক দেশের এফওবি মূল্যের চেয়ে বেশি। তবে রপ্তানিকৃত কয়লার এফওবি মূল্যের সঙ্গে জাহাজ ভাড়া, কাস্টমস ডিউটি, অন্যান্য আমদানি শুল্ক, দেশের অভ্যন্তরীণ পরিবহন ব্যয় ইত্যাদি যোগ করা হলে আমদানিকৃত কয়লার ব্যয় প্রায় ১৮৪ মার্কিন ডলার হবে।
এ ছাড়া দেশের অভ্যন্তরে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য আন্তর্জাতিকভাবে কয়লা আমদানি ক্ষেত্রে গ্রহণযোগ্য ময়েশ্চার ২০-৩০ শতাংশ। অপরদিকে বিসিএমসিএল হতে উত্তোলিত কয়লার ময়েশ্চার প্রায় মাত্র ৯-১১ শতাংশ (গড় ময়েশ্চার প্রায় ১০ শতাংশ)। খনি কর্তৃপক্ষ বলছে, এ ছাড়া আরও অনেক হিসাব রয়েছে যেসব বিবেচনায় বড়পুকুরিয়া কয়লাখনির কয়লার দাম কমানো যুক্তিযুক্ত হবে না। কয়লার দাম কমানো হলে খনিটি ক্ষতিগ্রস্ত হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৮ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৮ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৮ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৮ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৯ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৯ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৯ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৯ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৯ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৯ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৯ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৯ ঘণ্টা আগে