ব্যাপক ভবনধস: মেয়রসহ ৬ শতাধিক মানুষের বিরুদ্ধে তদন্ত তুরস্কের
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আধুনিক যুগের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী ভূমিকম্পে ব্যাপক বিপর্যয়ের মুখোমুখি হওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে তুরস্ক। ইউরোপ ও এশিয়ার সংযোগকারী এই দেশটিতে ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
তবে ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলো নিয়ে বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে তুর্কি সরকার। আর এর জেরে এক মেয়রকে আটক করা হয়েছে। একইসঙ্গে ৬০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে দেশটিতে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে তুরস্কের বিপর্যয়কর ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলোর জন্য ৬০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির বিচার মন্ত্রীর বরাতে জানা গেছে।
তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ শনিবার বলেছেন, ভবন ধসে পড়ার ঘটনায় ৬১২ জন সন্দেহভাজনদের মধ্যে ১৮৪ জনকে আটক করে জেলে পাঠানো হয়েছে। তারা বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছেন।
ভূমিকম্পে তুরস্কে ১ লাখ ৭৩ হাজার ভবন ধসে গেছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে সেসব ভবনের কাঠামোগত মান নিয়েও প্রশ্ন ওঠে। এছাড়া তুরস্কের বিরোধী দলগুলো দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রশাসনের বিরুদ্ধে বিল্ডিং প্রবিধান বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)