অর্থনৈতিক মন্দার প্রভাব:
ব্যাংকে সব মাধ্যমেই অর্থ লেনদেন কমেছে
, ১১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাদিস ১৩৯১ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
দেশের ব্যাংক খাতে সব মাধ্যমেই অর্থ লেনদেন কমেছে। আগস্টের তুলনায় গত সেপ্টেম্বরে ব্যাংকে চেকের মাধ্যমে লেনদেন কমেছে ১৫ শতাংশেরও বেশি। একই সময়ে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে লেনদেন কমেছে ১০.৭৬ শতাংশ। সেপ্টেম্বরে ক্রেডিট কার্ডে ১ শতাংশ, ডেবিট কার্ডে ২.৭৬ শতাংশ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ৬.৪৯ শতাংশ লেনদেন কম হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবা হিসেবে পরিচিত মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও এজেন্ট ব্যাংকিংয়ের লেনদেনও কমেছে। এমএফএসে লেনদেন ১ শতাংশ কমলেও এজেন্ট ব্যাংকিংয়ে কমেছে প্রায় ১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের অর্থ লেনদেনসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের শুরু থেকেই দেশের ব্যাংক খাতে অর্থ লেনদেনে ছন্দপতন চলছে। যেমন এক বছর আগের তুলনায় এখন ব্যাংকগুলোয় চেকের মাধ্যমে লেনদেন কম হচ্ছে। লেনদেন কমছে ইএফটি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ অন্যান্য মাধ্যমেও। তবে এক্ষেত্রে কিছু মাধ্যমে লেনদেন কমলেও অন্য মাধ্যমগুলোয় লেনদেন বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরের পরিস্থিতি একেবারেই ভিন্ন। ওই সময় এক সঙ্গে দেশের সব ধরনের পেমেন্ট ব্যবস্থায় লেনদেন কমে গেছে। এ ধরনের ঘটনা দেশের ব্যাংক খাতে এর আগে কখনই দেখা যায়নি।
অর্থনৈতিক কর্মকা-ে স্থবিরতার প্রভাবই ব্যাংক খাতের লেনদেনে ফুটে উঠছে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়ায় ব্যাংকে লেনদেনও বাড়ার কথা। বাজারে সবকিছুর দাম বাড়ল অথচ ব্যাংকে লেনদেন কমে গেল, এটি হতে পারে না। এর মানে হলো অর্থনৈতিক পরিস্থিতি ভালো নেই। ডলার সংকটের প্রভাব অর্থনীতির সব শাখা-প্রশাখায় দৃশ্যমান হয়ে উঠেছে। আমদানি কমার প্রভাবে সংশ্লিষ্ট সব খাতের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের শেয়ারবাজার অনেক দিন থেকেই পুরোপুরি স্থবির। ব্যাংকে লেনদেন কমার ক্ষেত্রে এ স্থবিরতারও ভূমিকা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












