ব্যাংকের ৫০ ভাগ শাখা করতে হবে পল্লীতে
, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ব্যাংকগুলোর নতুন শাখা বা ব্যবসা কেন্দ্র স্থাপন, ভাড়া বা ইজারা সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একটি ব্যাংকের মোট অনুমোদিত শাখার ৫০ শতাংশ পল্লীতে হতে হবে বলে নীতিমালায় বলা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে ব্যাংক ব্যবসার প্রসার, ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া ও অধিকতর আর্থিক সেবাভুক্তির লক্ষ্যে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর ব্যবসা কেন্দ্র স্থাপন, স্থানান্তর ও ভাড়াচুক্তি নবায়ন এবং সান্ধ্য ব্যাংকিংয়ের বিদ্যমান নীতিমালা জারি করেছে।
নতুন শাখা স্থাপন: বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদনের জন্য যে বছরে নতুন শাখা ও উপশাখা স্থাপন করা হবে তার পূর্ববর্তী বছরের নভেম্বর মাসের মধ্যে আবেদন দাখিল করতে হবে। ব্যাংকের আর্থিক সক্ষমতা, ঋণের মান, শাখা ব্যবস্থাপনা, আমানতকারীদের সেবা প্রদানসহ সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সংখ্যক শাখা স্থাপনের নীতিগত অনুমোদন দেবে। অনুমতিপ্রাপ্ত শাখা নির্ধারিত সময়কালের মধ্যে স্থাপন করা না হলে উক্ত অনুমতিপত্র বাতিল করা হবে। পল্লী শাখার সংখ্যা হবে নীতিগত অনুমোদনপ্রাপ্ত মোট শাখার অন্যূন ৫০ শতাংশ। বছরে প্রতিটি শহরে একটির বেশি শাখা স্থাপন করা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)