বেগম বাজার মসজিদ: এমন মসজিদ দেশে বিরল
বাংলার প্রথম স্বাধীন সুলতান মুরশিদ কুলি খান ১৭০০ থেকে ১৭০৪ সালের মধ্যে পুরান ঢাকার বেগম বাজারে অনন্য এই মসজিদ নির্মাণ করেন। স্থাপত্য রীতির কারণেই বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা এটি। চলুন তাহলে জেনে নেওয়া যাক বেগম বাজারের এই মসজিদের ইতিহাস।
জানা যায়, মুর্শিদকুলি খাঁর আরেক নাম ছিল করতলব খান। তাঁর নামানুসারেই মসজিদটির নামকরণ হয় করতলব খান মসজিদ। বেগমবাজারে অবস্থিত বলে এটি বেগমবাজার মসজিদ নামেও পরিচিত।
মসজিদটি একটি ভল্টেড (নলাকৃতি ছাদবিশিষ্ট) ভিত্তিমঞ্চের পশ্চিমের অর্ধেক অংশের ওপর তলায় অবস্থিত। ভিত্তিমঞ্চের পরিমাপ ৩৯.৬২ মি. বাই ১৩.৪১ মি.। উঁচু ভিত্তিমঞ্চের নিচতলায় রয়েছে দোকানের সারি, যার পূর্ব দিকে রয়েছে মসজিদে ওঠার সিঁড়ি। ভিত্তিমঞ্চের পূর্ব দিকে একটি কূপ আছে। একসময় এই কূপের পানি দিয়েই মুসল্লিরা অজু করতেন। উত্তর পাশে ইমাম সাহেবের বসবাসের জন্য দোচালা ছাদবিশিষ্ট বাংলা কুঁড়েঘর আকৃতির একটি কক্ষ রয়েছে।
মূল মসজিদটির আয়তকার ভূমি নকশায় নির্মিত, যার পরিমাপ ২৫.৬ মি. বাই ৫.১৮ মি.। অভ্যন্তর ভাগ আড়াআড়ি চারটি খিলানের মাধ্যমে পাঁচটি বেতে বিভক্ত। কেন্দ্রীয় বেটি বর্গাকার পাশেরগুলো থেকে বড়। পাঁচটি বে-এর ওপর পাঁচটি সুদৃশ্য গম্বুজ মসজিদের শোভা বর্ধন করছে। গম্বুজগুলো অষ্টভুজাকৃতি ড্রামের ওপর পেনডেনটিভ পদ্ধতিতে নির্মিত হয়েছে।
মসজিদের পূর্ব দিকে রয়েছে পাঁচটি প্রবেশপথ। প্রতিটি প্রবেশপথ বরাবর মসজিদের অভ্যন্তর ভাগের পশ্চিম দেয়ালে একটি করে মিহরাব রয়েছে। কেন্দ্রীয় মিহরাবটি শুধু ইমাম সাহেবের নামাজে দাঁড়ানোর স্থান হিসেবে ব্যবহৃত হয়। বাকি চারটি মিহরাব মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত হয়েছে।
প্রবেশপথ ও মিহরাবগুলো আয়তকার ফ্রেমের মধ্যে স্থাপিত। প্রবেশপথের ওপরে অর্ধগম্বুজ আকৃতির খিলান ছাদ দ্বারা আচ্ছাদিত ও পাশে অষ্টভুজ আকৃতির ছোট মিনার রয়েছে, যা ছাদের চারপাশে নির্মিত প্যারাপেটের ওপরে উঠে গেছে। মসজিদের উত্তর ও দক্ষিণ দেয়ালেও একটি করে প্রবেশ পথ রয়েছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।