বিশ্ববাজারে গমের ব্যাপক দরপতন
, ০৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে গমের ব্যাপক দরপতন ঘটেছে। এতে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্ববাজারে গমের ব্যাপক সরবরাহ বেড়েছে। বিশ্বের শীর্ষ দুই উৎপাদক যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রতিযোগিতা করে সস্তায় ভোগ্যপণ্যটি রপ্তানি করছে। তাতে চাপে পড়েছে খাদ্যশস্যটির বৈশ্বিক বাজার।
আলোচ্য সপ্তাহে সিবিওটিতে গমের মূল্য হ্রাস পেয়েছে ৬ শতাংশ। প্রতি বুশেলের দর রয়েছে ৫ ডলার ৫০ সেন্টে। ২০২০ সালের ডিসেম্বরের পর যা প্রায় সবচেয়ে কম। চলতি সপ্তাহের সবশেষ কার্যদিবসেও সিবিওটিতে গমের দাম কমেছে। এ নিয়ে টানা ২ সপ্তাহ বেঞ্চমার্কটির দর নিম্নগামী রয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক কমনওয়েলথ ব্যাংকের বিশ্লেষক ডেনিস ভোজনেসেনস্কি বলে, চলতি বছর গমের মূল্য নিম্নমুখী থাকবে বলে আমরা আশা করছি। আসন্ন বিপণন বর্ষে বিশ্বজুড়ে মজুত বাড়বে। ফলে খাদ্যশস্যটির দরে নিম্নমুখিতা সৃষ্টি হবে।
বিশ্বের শীর্ষ গম আমদানিকারক চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। তবে সাম্প্রতিক সময়ে সেসব দেশে পণ্যটির আমদানি কমেছে। ফলে মজুত বেড়ে চলেছে। সঙ্গত কারণে দাম কমেছে। এছাড়া বিশ্বের বৃহৎ উৎপাদনকারী যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিলে রেকর্ড গম উৎপন্ন হয়েছে। পাল্লা দিয়ে খাদ্যপণ্যটি বিশ্ববাজারে রপ্তানি করছে তারা। ফলে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই দরপতন ঘটেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)