বিদ্যুৎ-জ্বালানি খাতে ধীরগতি
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্র্বতী সরকারের ১৫ মাস পার হতে চললো। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে নেমে এসেছে এক ধরনের স্থবিরতা। নতুন কোনো প্রকল্পের অনুমোদন, নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ, অর্থ ছাড় ও প্রশাসনিক সিদ্ধান্তের ধীরগতি ও জটিলতায় এই স্থরিবতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, নীতিনির্ধারক মহলে অনিশ্চয়তা ও সিদ্ধান্তহীনতার পাশাপাশি অনেক ক্ষেত্রে কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয়হীনতাও বিরাজ করছে, যার প্রভাব পড়ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে।
বিদ্যুৎ খাতের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, নতুন পরিস্থিতিতে কোম্পানির অভ্যন্তরীণ বদলি বা নিয়োগও ভেবে-চিন্তে করতে হচ্ছে। এমনকি বিদ্যুৎ খাতের অনেকগুলো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করতেও দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়েছে। জ¦ালানি খাতের কয়েকজন ব্যবস্থাপনা পরিচালক বলেন, এমন অনেক ইস্যু আছে যেগুলোর সিদ্ধান্ত দেওয়ার কথা মূলত সচিবদের। কিন্তু এখন সচিবরা সেগুলো দিচ্ছেন না। তারা উপদেষ্টার দিকে তাকিয়ে থাকছেন। বিদ্যুৎ ও জ¦ালানি উপদেষ্টা আবার একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় সহজে কোনো কিছুর অনুমোদন মিলছে না।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পেট্রোবাংলা সূত্রে জানা যায়, গত কয়েক মাসে বড় কোনো অবকাঠামো প্রকল্পে অগ্রগতি হয়নি। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ইত্যাদি সবখানেই দেখা দিয়েছে স্থবিরতা। বিদেশি বিনিয়োগকারীরাও অপেক্ষা করছে রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতার জন্য। এ সময় আগের সরকারের পরিকল্পনাধীন অনেক প্রকল্প কাটছাঁট করে সেগুলোরই কিছু কিছু এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, অন্তর্র্বতী সরকার কিছু সুনির্দিষ্ট বিষয়ে কাজ করছে।
এদিকে বিদ্যুৎ সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারকে প্রতিদিনই বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। গ্যাসের সংকট কমাতে পুরনো প্রক্রিয়াই বহাল রাখতে হয়েছে। বেশি করে এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যদিকে বিদেশি কোম্পানিগুলোর পাওনা পরিশোধে অগ্রগতি দেখালেও দেশীয় বিদ্যুৎ কোম্পানির বকেয়া বাড়ছে। নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকদের একজন বলেন, আগে তাদের পাওনা তিন মাসের মতো বকেয়া থাকত। এখন সেটা বেড়েছে।
বিশ্লেষকদের মতে, এই স্থবিরতা দীর্ঘস্থায়ী হলে দেশের শিল্পোৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি হতে পারে। তারা মনে করছেন, অন্তর্র্বতী সরকারের উচিত খাতটিতে অন্তত নীতিগত দিকনির্দেশনা ও জরুরি প্রকল্পগুলোর কাজ অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া। বিদ্যুৎ ও জ্বালানি খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। শিল্পোৎপাদন, কৃষি, সেবা, রপ্তানি ইত্যাদি সব ক্ষেত্রেই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অপরিহার্য।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।