বিদ্যুতের দাম বাড়ালো সরকার
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।
নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, লাইফ লাইনের গ্রাহক অর্থাৎ ৫০ ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদের ইউনিটপ্রতি ৪ টাকা ৬৩ পয়সা থেকে ৬৯ পয়সা বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে ৯২ পয়সা বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ৭ টাকা ২০ পয়সা থেকে ১টাকা ৩০ পয়সা বাড়িয়ে ৮টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
২০১ থেকে ৩০০ ইউনিট ৭ টাকা ৫৯ পয়সা থেকে ১ টাকা ৫১ পয়সা বাড়িয়ে ৯টাকা ১০ পয়সা। ৩০১ থেকে ৪০০ ইউনিট ৮টাকা ০২পয়সা ১ টাকা ৬০ পয়সা বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা। ৪০১ থেকে ৬০০ ইউনিট ১২ টাকা ৬৭ টাকা থেকে ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ১৫ টাকা ০১ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে ১৪ টাকা ৬১ থেকে ২ টাকা টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ১৭ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা করা হয়েছে।
এদিকে, কৃষি সেচে ইউনিট প্রতি ৫ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ০৪ পয়সা করা হয়েছে।
শিক্ষা, ধর্মীয়, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৭ টাকা ৫৫ পয়সা থেকে বাড়িয়ে ৯টাকা ০৫ পয়সা করা হয়েছে।
রাস্তার বাতি ও পানির পাম্পের ক্ষেত্রে ৯ টাকা ৭১ পয়সা থেকে বাড়িয়ে ১১টাকা ৪৬ পয়সা করা হয়েছে।
ক্ষুদ্রশিল্পের ক্ষেত্রে ১১ টাকা ৭৬ পয়সা থেকে বাড়িয়ে ১২টাকা ৭৩ পয়সা করা হয়েছে।
নির্মাণশিল্পে ১৫ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ১৮টাকা ০৯ পয়সা করা হয়েছে।
ইলেকট্রিক ভেহিকেল ও ব্যাটারিচার্জিং স্টেশনে ৯ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ১১টাকা ৩৬ পয়সা করা হয়েছে।
বাণিজ্যিক ও অফিসে ১৩ টাকা ০১ পয়সা থেকে বাড়িয়ে ১৫টাকা ৩৬ পয়সা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের হেনান প্রদেশসহ আরও এলাকা বন্যার কবলে।
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বিরুদ্ধে গাজার বীর যোদ্ধাদের মর্টার শেল নিক্ষেপ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা -ডিএমপি কমিশনার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গলাকাটা মুরগির মতো ছটফট করছিল বাচ্চাগুলো!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে এবার ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে তীব্র গরমে ৪ দিনে চারজনের মৃত্যু
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপি সরকারের ১০০ দিন: আইন-শৃঙ্খলায় প্রত্যাশিত উন্নতি নেই
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাংক ঋণে চলছে সরকার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন সামরিক ঘাঁটির তথ্য ইরানের হাতে তুলে দিল হ্যাকার গ্রুপ
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাকেই অস্বীকার সেই যুগ্ম সচিব ছেলের!
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












