বিএনপি-জামাত হাড্ডাহাড্ডি লড়াই ১০১ আসনে
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ জরিপ অনুযায়ী, ১০১টি সংসদীয় আসনে বিএনপি ও জামাতে ইসলামী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের তথ্য পাওয়া গেছে। এসব আসনই শেষ পর্যন্ত সরকার গঠনে সহায়ক হয়ে উঠবে।
সংস্থাটির জরিপে দেখা যাচ্ছে, বিএনপি ১৩৫টি আসনে এগিয়ে রয়েছে, যা মোট আসনের প্রায় ৪৫ শতাংশ। জামাতে প্রভাব ধরে রেখেছে ৩৬টি আসনে, অর্থাৎ প্রায় ১২ শতাংশ। ২০টি আসনে শক্ত অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, যা মোট আসনের ৬.৭ শতাংশ। এনসিপি, খেলাফত মজলিস, জাতীয় পার্টি, বিজেপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মিলিয়ে অন্যান্য দল রয়েছে ৮টি আসনে, অর্থাৎ ২.৬ শতাংশ। কিন্তু পুরো নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১০১টি আসন, যা মোট আসনের ৩৩.৭ শতাংশ। এই ১০১টি আসনের ফলাফল যেদিকে গড়াবে, জয়ের পাল্লা সেদিকেই ভারী হবে।
তথ্যানুযায়ী- এই হাড্ডাহাড্ডি লড়াই ও স্বতন্ত্র আসনগুলোই এবারের নির্বাচনে সরাসরি ‘কিংমেকার’। ছোট দলগুলো জোট রাজনীতিতে এবার নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যদিও ক্লোজ ফাইট আসনের বড় অংশে বিএনপি সামান্য এগিয়ে, শেষ মুহূর্তের ভোট ট্রেন্ডে সব হিসাব উল্টে যাওয়ার ঝুঁকিও প্রবল। এই নির্বাচন শেষ পর্যন্ত নির্ভর করবে ভোটের শেষ কয়েক ঘণ্টার গতিপথের ওপর।
গোয়েন্দা সংস্থাটির বিভাগভিত্তিক সার্ভেতে উঠে এসেছে কোন আসন থেকে কে নির্বাচিত হতে পারেন, আর কোন কোন আসনে হতে যাচ্ছে হাড্ডাড্ডি লড়াই।
ঢাকা বিভাগে সংসদীয় আসন ৭০টি। এর মধ্যে ৩৬টি আসনেই শক্ত অবস্থানে রয়েছে বিএনপি, ৭টিতে জামাত, ৬টিতে স্বতন্ত্র ও বাকি ২১টি আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)