বিএনপির পদযাত্রায় ঢাকা ‘অচলপ্রায়’
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনসহ এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা করছে বিএনপি। পদযাত্রাকে কেন্দ্র করে মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। পদযাত্রার কারণে রাজধানীর একাংশে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ১০টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও বেলা ১১টা ২০ মিনিটের দিকে আবদুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হয়। সকাল ৯টা থেকেই আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তখন থেকে ঢাকার প্রবেশমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরু হয়ে এয়ারপোর্ট, কুড়িল, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ ও আবুল হোটেল পর্যন্ত নিয়ে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এরপর আবুল হোটেল থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রা শুরু করে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী গিয়ে শেষ করবে।
যুগপৎভাবে অনুষ্ঠিত এ পদযাত্রায় বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ অন্যান্য জোট অংশ নিচ্ছে। বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, দলটির বাইরেও ৩৭টি দল যুগপৎভাবে এ পদযাত্রা কর্মসূচি পালন করছে।
আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল হক। এর আগে মঙ্গলবারের (১৮ জুলাই) পদযাত্রায় মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।