বিএনপিতে শুদ্ধি অভিযান
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। এ অভিযানে ছিটকে পড়তে পারেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিসহ গঠনতন্ত্র অনুমোদিত অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে সাম্প্রতিক আন্দোলনে কার কী ভূমিকা ছিল তা অনুসন্ধান করা হচ্ছে। এজন্য একটি (অঘোষিত) কমিটি করে দিয়েছে দলীয় হাইকমান্ড।
দলে খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে আন্দোলন কর্মসূচিতে দলীয় নেতাদের ভূমিকা মূল্যায়নের উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা মাধ্যমে তথ্য সংগ্রহ করছেন তিনি। সুবিধাবাদী ও পদলোভী নেতাদের অপসারণের সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টদের। পাশাপাশি দলের প্রকৃত ত্যাগী ও যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়নের ব্যাপারেও তিনি অঙ্গীকারবদ্ধ।
এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দল পুনর্গঠন একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া। যোগ্য ও ত্যাগীদের নেতৃত্বে আনাটাই একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের মুখ্য উদ্দেশ্য। এ ছাড়া আন্দোলন-সংগ্রামসহ সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে যারা ত্যাগ-তিতিক্ষা স্বীকারপূর্বক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন- তাদের মূল্যায়ন করাটাই স্বাভাবিক বিষয়। কোনো দলকে রাজনৈতিক সুফল পেতে হলে এটা করতেই হবে।
এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, বিভিন্নভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন দলীয় হাইকমান্ড তারেক রহমান। সঠিক তথ্য-উপাত্ত অনুযায়ী তিনি অবশ্যই ত্যাগী ও যোগ্য নেতাদের আগামীতে যথাযথভাবে মূল্যায়ন করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)