শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বায়ুদূষণ: একগুচ্ছ উদ্যোগ, তবু বারবার শীর্ষে ঢাকা

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ৩:৩৭

নিজস্ব প্রতিবেদক:
গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকা ছিল বায়ুদূষণে শীর্ষ অবস্থানে। এদিন মাত্রা ছিল ৩৩৫, রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে যা ছিল ৩৯৪। এর আগের দিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) মাত্রা ছিল ২২৭। তিন দিনই দিনের একটা বড় সময়জুড়ে রাজধানী ঢাকা ছিল বায়ুদূষণের শীর্ষ অবস্থানে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের মাত্রা ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ মাত্রাকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। মাত্রা ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। মাত্রা ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার বেশি হলে সেই মাত্রাকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
বাংলাদেশ বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ সরকারের জারি করা এই বিধিমালা অনুযায়ী দূষণ নিয়ন্ত্রণের অভিযানগুলো বাস্তবায়নের কাজ করছে পরিবেশ অধিদফতর।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম সমন্বয়ের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি করেছে পরিবেশ মন্ত্রণালয়। এই কমিটির সভাপতি হচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব। জানা যায়, ২৭ সদস্যের এই কমিটি এ পর্যন্ত দুটি বৈঠক করেছে। বৈঠকে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বেশি কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে কাজ করছে পরিবেশ অধিদফতর।
জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার একটি খসড়া তৈরি কাজ চলছে। আগামী এপ্রিলের মধ্যে এই কাজ চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। দূষণ নিয়ন্ত্রণে বর্তমানে যেসব কাজ হচ্ছে, সেগুলো আরও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে।
সাবের হোসেন চৌধুরী পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১০০ দিনের বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেন। কর্মসূচিগুলোর মধ্যে আছে বায়ুদূষণের কিছু কার্যক্রম আছে। যেমন: ১০০ দিনের মধ্যে ঢাকার আশপাশের ৫০০ ইটভাটা বন্ধ করা হবে।
সরকারের এসব উদ্যোগের বিষয়ে পরিবেশ অধিদফতরের পরিচালক (এয়ার কোয়ালিটি) জিয়াউল হক বলেন, সরকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে যথেষ্ট আন্তরিক। আমরা সরকারের নির্দেশে জোরেশোরেই কাজ করে যাচ্ছি। আগামী ২৫ ফেব্রুয়ারি বায়ুদূষণের বিষয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে পরিবেশ মন্ত্রণালয়। ২০২৫ সালের মধ্যে নির্মাণকাজে ইটের ব্যবহার বন্ধের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও সেটি করা যাচ্ছে না। ২০২৬ সালের মধ্যে সব সরকারি নির্মাণকাজে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের বিষয়ে কাজ করার লক্ষ ঠিক করা হয়েছে। এ ছাড়া প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে।
সরকারি এত উদ্যোগের পরও কেন কমছে না বায়ুদূষণ, জানতে চাইলে বিশেষজ্ঞ কামরুজ্জামান বলেন, বায়ুদূষণ নিয়ে নানা কাজের কথা বললেও মাঠের কাজটা জরুরি। সেই কাজটাই হচ্ছে না। যেসব কারণে বাতাসে দূষণ হয়, সেটার জন্য যেসব অধিদফতর বা সংস্থা বা মন্ত্রণালয় দায়ী, তাদের সঙ্গেই পরিবেশ মন্ত্রণালয়কে বসতে হবে। যেমন: রাস্তায় খোঁড়াখুঁড়ি হচ্ছে, সে জন্য যদি ওয়াসা করে, তাহলে ওয়াসার সঙ্গে বসেই বিষয়টি সমাধান করতে হবে, যাতে তারা খোঁড়াখুঁড়ির পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৯ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৯ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৯ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৯ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ২০ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ২০ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ২০ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ২০ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ২০ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ২০ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ২০ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ২০ ঘণ্টা আগে